এই সংখ্যার লেখা

  • ফুলেরা একাকী কাঁদে

    আমি তো ভ্রমর কিংবা প্রজাপতি নই যে, ফুল ফোটাবার জন্যে আমার অতো তাড়া থাকবে। কাজটা যতোই কঠিন হোক, তুমি তাকে মেনে নিয়েছো ভাগ্যলিখন বলে; গভীর তৃষ্ণা নিয়ে প্রতি পলে পান করছো নিজেরই স্বপ্নের মধ্যে গড়ে তোলা ফুলেদের আশ্চর্য মদিরা। একটুও বিস্মিত নই আমি তাতে। একা একা চিরকাল এই দৃশ্য দেখে দেখে ভ্রমরকে সঙ্গী করে উড়ে…

  • ভুল ছবি

    এইসব দিলখোলা নির্মল হাসির আড়ালে নিঝুম গ্রীষ্মের মধ্যনিশাকালে তুমি কি দ্যাখনি দাঁত রক্তমাখা? মাস্তুলে নিশান হাঁড়-করোটি আঁকা – দেখে আমি গহীন গাঙে দিয়েছি ঝাঁপ নৌকার ছাদে ছায়ামূর্তি, প্রেতের আলাপ। কী জ্যোৎস্না, কী জ্যোৎস্না! মরি মরি বাগানে নেমেছে ঝাঁকে ঝাঁকে পরী বনের ওপাশে বাড়িতে নিগূঢ় উপাসনা ‘এমন রাত! হাওয়ায় উড়ছে যেন রুপাকণা’, এর চেয়ে বড় ভুল…

  • হুমায়ুন আজাদ  কৃতি, কীর্তি, স্মৃতি এবং অশ্রু

    হুমায়ুন আজাদ কৃতি, কীর্তি, স্মৃতি এবং অশ্রু

    একটি সংবাদ এবং … শুক্রবার ছুটির দিন, নিয়মমাফিক অলস এবং মন্থরভাবে শুরু হয় গত ১৩ আগস্ট আমার জীবনে। পরিবারের সদস্যদের সঙ্গে বসে আছি টেবিলে নাশতার অপেক্ষায়। তখন সকাল নটা। বন্ধু ড. মুহাম্মদ সামাদ আমার বাসায় এসে তৎক্ষণাৎ তাঁর সঙ্গে যেতে বললেন। তিনি আমাকে সঙ্গে নিয়ে হুমায়ুন আজাদের বাসায় উপস্থিত হলেন। ফুলার রোডে আমার বাসা থেকে…

  • জীবন খুঁড়তে খুঁড়তে

    এক ফোঁটা ঝরে অশ্রু চোখের, এক ফোঁটা আগুন আর এক ফোঁটা দিয়েছি তোমাকে বেদনামথিত করে বাকি কিছু নেই আমার জন্যে, শূন্য পিপাসা, শুকনো ত্বক, কি করে বলি জীবন মরুভূমি, তবু তো মরুতে বালির ঝড় – বুকটা খুঁড়ে আয়ু টেনে আনি তোমার মতো নিষ্ঠুর হই গাছপালা ছিঁড়ি, শেকড় বাকড় আরো বেশি ছিঁড়ে আনি আমাকে আর শিখিয়ো…

  • মানুষ ও প্রকৃতি সম্পর্কের নানা স্তর

    মানুষ ও প্রকৃতি সম্পর্কের নানা স্তর

    মানুষ ও প্রকৃতি সম্পর্কের নানা স্তর অম্লান দত্ত দ্বান্দ্বিক সম্পর্কে আবদ্ধ মানুষের সঙ্গে মানুষ, মানুষের সঙ্গে প্রকৃতি। ভিন্ন দুই ক্ষেত্র। উভয় ক্ষেত্রেই আছে সম্পর্কের নানা স্তর। তুলনা করে দেখলে গভীর কিছু মিল-অমিল চোখে পড়ে। বিষয়টা ভেবে দেখবার যোগ্য। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা হতে পারে সহযোগিতার, প্রতিযোগিতারও। সীমাবদ্ধ সম্পদের বণ্টন নিয়ে ঘটে দ্বন্দ্ব। সম্পদের বর্ধনের জন্য…

  • সূচিপত্র

    ৭ মানুষের জগৎ শুধু মানুষকে নিয়ে নয়, প্রকৃতিকে নিয়েও। উভয় ক্ষেত্রেই সম্পর্কটা দ্বান্দি¡ক। একসময়ে প্রকৃতিকে ভয় পেত মানুষ, তারপর সে প্রকৃতিকে জয় করতে শিখেছে। এই জয়ের নেশায় মানুষ যা করছে, তাতে ক্ষতি হচ্ছে প্রকৃতির এবং সেই ক্ষতির বড় ঢেউ এসে লাগছে মানুষের জীবনে। মানুষকে বুঝতে হবে, মহাপ্রকৃতির উদার আকাশই চেতনার আদি স্বদেশ। তা বুঝতে না…

  • পাঠকের চিঠি

    উত্তর-আধুনিকতা – একটি অন্তঃসারশূন্য আলোচিত বিষয় সৈয়দ মনজুরুল ইসলামকে ধন্যবাদ কালি ও কলমের আগস্ট ২০০৪ সংখ্যায় একটি বিশাল প্রবন্ধে ‘উত্তর-আধুনিকতা’ সম্বন্ধে যথাসাধ্য আলোকপাত করার জন্য। একটি গুরুত্বহীন বিষয় যখন গুরুত্ব পায় এবং সেটি সম্পর্কে যখন নানারকম আলোচনা-সমালোচনা হতে থাকে, তখন সেটি স্বাভাবিকভাবেই বিতর্কিত হয়ে থাকে। উত্তর আধুনিকতা-বিষয়টি ঠিক সে-রকম একটি বিতর্কিত বিষয়। শুধু বিতর্কিতই নয়,…

  • মা ও মেয়ে

    এদেশের চিত্রকলা-আন্দোলনে কাজী আবদুল বাসেত সৃজনী-উৎকর্ষে ও দেশ-আত্মার মর্মযাতনা-অঙ্কনে বড়ো মাপের চিত্রীরূপে নিজের পরিচয় দিয়েছেন। বিমূর্ত ও বাস্তবধর্মী – দু ধরনের কাজেই তাঁর প্রতিভার স্ফুরণ ও সিদ্ধি স্পষ্ট। ১৯৬২ সালে তিনি আমেরিকায় গেলে দুই খ্যাতনামা শিক্ষকের সান্নিধ্যে তাঁর শিল্পিত মানসভুবন সমৃদ্ধ হয়। বিলোড়ন-সৃষ্টিকারী শিল্পান্দোলন তিনি প্রত্যক্ষ করেছেন, কিন্তু সরাসরি পরিগ্রহণ করেননি। বরং পরবর্তীকালে আপন মৃত্তিকালগ্ন…

  • ১৮ই শ্রাবণ

    জন্মদিন এলে মনে পড়ে মৃত্যুদিবসের কথা : উজিয়ে তাবৎ ভ্রান্তি অমোঘ আসন্ন যথার্থতা আলো, গান, উৎসব : সবই মনে হয় অতিদীনা। দিন : সে তো রাত্রির ভূমিকা। তাই হাসতে পারি না। কান্নারও মানে নেই। রঙিন অথচ নিরঞ্জন দিনরাত্রিগুলি চলে যাচ্ছে একটি গাড়ির মতন। যাক। এভাবেই যায়। শুধু ওরা থাকে চোখ বুজে – ভুলে থাকতে চায়…

  • আমরা কেউ জানি না

    তুমি ঘুম থেকে ওঠো কোন এক সকালে। ভাবো তোমার বয়স বেড়ে গেছে। ভাবো সকল পুরানো অর্থ বদলে গেছে। বদলে যাওয়া মানে তোমার ঘুম থেকে ওঠার সময় হয়েছে। এই বাড়িতে কেউ আমরা কারো নই। আমি আমার স্ত্রীর নই। আমি আমার ছেলের নই। আমরা একসঙ্গে থাকি। দূরের গাছপালা কারো নয়। দূরের পাখিগুলো কারো নয়। তবু সবকিছু শান্ত।…

  • শূন্যতা যখন পূর্ণ

    আমার মায়ের মৃত্যুর পর কাতারে কাতারে লোক যখন সান্ত্বনা দিতে এল মুখ ফুটে একটিও কথা বলতে পারল না। দুয়েকজন মূর্খ সুপণ্ডিত এরই মধ্যে শাস্ত্র ছেনে স্তোকবাক্য সাজাতে গিয়ে স্মিত তোতলামি করলেন খুব, সে এক মহান বিড়ম্বনা। তাদের থামিয়ে দিতে গিয়ে ঘামে নেয়ে উঠি, আর অতঃপর অনর্গল আমি কথার ঝরনায় বাকি সকলের সন্তাপ জুড়িয়ে নিঃশব্দে গ্রহণ…

  • নিবেদন

    নিবেদন

    আজ দুপুরে ঢাকার এক বন্ধু জানালেন হুমায়ুন আজাদ আর এই পৃথিবীতে নেই। বিদেশের একটি অ্যাপার্টমেন্টে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। খবরটি শোনার পর অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। গত একুশের মেলায় তাঁর ওপর আঘাতের কথা শুনে আমরা কলকাতায় প্রতিবাদ করেছিলাম। বিদেশ থেকে চিকিৎসা করিয়ে এসেও তিনি পুরোপুরি সুস্থ হননি। তাঁর কী অপরাধ ছিল? তিনি যা…