এই সংখ্যার লেখা

  • গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের জগৎ

    গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের জগৎ

    সৃজনশীল সাহিত্যিক লেখালেখির উপাদানের জন্য তার পরিপার্শ্বকে গ্রহণ করে থাকেন। একজন লেখক তার বেড়ে ওঠা পরিবেশের নানান অভিজ্ঞতা, ঘটনা, কাহিনীকে সৃজনী-প্রতিভায় বিনির্মাণ করেন। আমরা লক্ষ করি, ঔপন্যাসিক, ছোটগল্পকারদের কোনো-না-কোনো লেখায় তাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন কিংবা আর্থসামাজিক পরিমণ্ডল প্রভাব বিস্তার করে আছে। আসলে কেউই তাঁর পারিপার্শ্বিকতাকে এড়িয়ে যেতে পারেন না। কোলোম্বিয়ার নোবেল-জয়ী ঔপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস তাঁর…

  • গাও জিঙ্গজিয়ানের আত্মা পর্বত

    গাও জিঙ্গজিয়ানের আত্মা পর্বত

    সাম্প্রতিক কালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কারপ্রাপ্ত চীনা লেখক গাও জিঙ্গজিয়ানের উপন্যাস আত্মা পর্বত নিঃসন্দেহে একটি ব্যতিক্রমি অগতানুগতিক বৈচিত্র্যময় শক্তিশালী সাহিত্যকর্ম। আত্মা পর্বতকে কোনো সুস্পষ্ট তালিকাভুক্ত অথবা খোপবন্দি করা কঠিন। সবচাইতে কাছাকাছি যে-সংজ্ঞা দেওয়া যায় তা হলো এই যে, আত্মা পর্বত একটি পিকারেস্ক উপন্যাস। এখানে আমরা পাই এক ব্যক্তির প্রায় উদ্দেশ্যহীন ভ্রমণকাহিনী। এখানে প্রচুর আত্মজৈবনিক উপাদান…

  • স্বপ্নব্যাখ্যা-প্রকল্প

    স্বপ্নব্যাখ্যা-প্রকল্প

    কোনো পেশায় সুবিধা করতে না পেরে অবশেষে তারা তিনজন স্বপ্নব্যাখ্যা-বিষয়ক একটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নেয়। যদিও এর কার্যপদ্ধতি, উদ্দেশ্য এবং ফলাফল নিয়ে পরস্পরে ব্যাপক মতপার্থক্য থেকেই যায়। তবে তারা প্রত্যেকেই তাদের উদ্ভাবনী ক্ষমতা, দূরদর্শিতা তথা মেধার ওপর পূর্ণ আস্থাশীল। সাদাফ সাইকিয়াট্রিস্ট, বয়স ত্রিশের কোঠা পার হতে-না-হতে এতদ্বিষয়ে তার বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া হয়ে গেছে।…

  • বাংলাদেশ

    বাংলাদেশ

    আউজকা বাসে ওটোনের সোম একটা আচানক বিত্তান্ত ঘটছে। আমি এই যে রিয়াজুল – আমি নাকচোখ খোলা রিয়াজুলে এক ট্যাপ খাইয়া গেছি – বিত্তান্তের গুণে। বিত্তান্তটা বিরাট কিছু না। কিন্তুক আমারে টাসকি খাওয়াইয়া দিছে। আতকা ঘটছে কিনা – টাসকি না খাইয়া যাই কই। নাইলে এই ত্রিয়েস্তে আছি আউজকা ধরতাছি পাঁচবছর যাইতাছে গা, নিয়মসিয়ম ভালাবুরা – এই…

  • কথোপকথন

    কথোপকথন

    আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি? পাগল! নাকি মাথা খারাপ? এটা আমার প্রশ্নের জবাব হলো না। আপনার প্রশ্নের কোনো জবাব হয় না। তুমি রাজি কিনা! না। না? আমার চেয়ে যোগ্য পাত্র তুমি কোথায় পাবে? আমি পাত্র খুঁজে বেড়াচ্ছি এ-কথা আপনাকে কে বলল? বা রে! তোমার তো বিয়ে হয়নি। সব কুমারী মেয়েই পাত্র খুঁজে…

  • মোহাম্মদ ওয়াজেদ আলীর ‘নর-নারী’ নারীমুক্তির সরলপাঠ

    মোহাম্মদ ওয়াজেদ আলী (১৮৯৬-১৯৫৪) আমাদের একজন প্রধান প্রবন্ধকার। প্রাক-পাকিস্তান আমল থেকে ১৯৫৪ সালের ৮ নভেম্বর তাঁর মৃত্যুর আগে পর্যন্ত তিনি নানা বিষয়ে অজস্র প্রবন্ধ লিখেছেন। সাহিত্য-সংস্কৃতি, সমাজ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষাসহ খুব কম বিষয়ই আছে যা নিয়ে তিনি লেখালেখি করেননি। আর এ-সব বিষয়েই তিনি তাঁর গভীর জ্ঞান, তীব্র অনুসন্ধিৎসা, প্রখর যুক্তিবোধ ও মননশীলতার পরিচয় দিয়েছেন। এ-ব্যাপারে…

  • সনাতন বিশ্বাসের জন্য দুফোঁটা অশ্রু

    সনাতন বিশ্বাসের জন্য দুফোঁটা অশ্রু

    মানুষ তো পাখি নয় – তবু সনাতন চলে গেলেন পাখির স্বভাবে। দূরে, অচিনপুরে। তরুণ শিল্পী সনাতনের এই অসময়ে চলে যাওয়া এক ধরনের দাহ তৈরি করে। বুকের ভেতর এক চাপা যন্ত্রণা তৈরি হয়। আত্মসমাহিত এক আধ্যাত্মিক জগৎ বারবার হাতছানি দিয়ে ডাকত সনাতনকে। উদ্বুদ্ধ করত ভাবনায়, লোকজ দর্শনে, ছবি আঁকায়, গানে… মানুষ-ভজনায়। খুব বেশি দ্রুত অন্য-এক আশ্চর্য…

  • শিল্পী নাসরীন বেগম আপন পথের পথিক

    শিল্পী নাসরীন বেগম আপন পথের পথিক

    সৃজনশিল্পীর জন্য সর্বদা আরাধ্য তাঁর স্বকীয় পথ। নিজের নির্মিত পথে স্বচ্ছন্দে চলাচল যেন শিল্পীর আঁকা-আঁকিকে ছন্দময় করে তোলে। শিল্পী নাসরীন বেগমের চিত্রকলায় এমন ছন্দ বিদ্যমান, যা তাঁর নিজস্ব অর্জনকেই তুলে ধরে। আর এজন্যই শিল্পীর প্রদর্শনীর শিরোনামে তাঁর নিঃশঙ্ক ও আত্মোপলব্ধিজাত বিশ্বাসী উচ্চারণ, ‘আমার আপন পথ’। এই শিরোনামেই শিল্পী নাসরীন বেগমের ষষ্ঠ একক চিত্রপ্রদর্শনী সম্প্রতি হয়ে…

  • শামসুল ইসলাম নিজামী

    শামসুল ইসলাম নিজামী

    দীর্ঘকাল রোগযন্ত্রণার অবসান ঘটিয়ে বিদায় নিলেন শিল্পচর্চায় নিবেদিতপ্রাণ একজন শিল্পী। তিনি চারুকলার অধ্যাপক শামসুল ইসলাম নিজামী। ধর্মপ্রাণ একজন মানুষ ছিলেন, সস্ত্রীক হজব্রতও পালন করেছেন। মানবতাবাদী একজন উদার অসাম্প্রদায়িক ব্যক্তির মাঝে আপন ধর্মের প্রতি গভীর নিষ্ঠা ও আনুগত্য সত্যি বিরল। বারো আউলিয়ার চারণক্ষেত্র ও পুণ্যভূমি চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ঐতিহ্য রয়েছে। শিল্পী নিজামী মানুষকে মানুষ হিসেবেই…