এই সংখ্যার লেখা

  • পুরাকালের কথা

    একদিন ছিল- যখন ঘটনাটা ঘটেছিল সে কোন্ প্রাচীনকালে, পুরাযজ্ঞে, পবিত্র কোনো স্তোত্রের উচ্চারণে- হাতের উপর হাত পড়েছিল মায়াময়, অথচ নির্বিকার চোখের ভেতরে জমানো অশ্রু পাথর হয়ে গেল- ঝরল না- ইচ্ছেগুলো মেলাতে চেয়েছিলাম বৃষ্টির ফোঁটার মতো- মিলল না- বড় দ্রুত কেটে গেল সকাল দুপুর সন্ধ্যা আমার হাঁটুর উপর তোমার চোখের জল পড়েছিল, মুখমণ্ডল বড় কাতর ছিল…

  • সম্ভাবনা

    আচ্ছা ভাবো আমি আজ উন্মাদ হয়ে গেলে কী পড়ে থাকবে আমার ভেতর? ব্যথাবোধ, খিদে, কাঙালপনা এইসব, যাকে সম্ভাবনাও বলা যায় আর ধরো, সেই উন্মাদ আমি সোজা ঠেলে উঠেছি তোমার বারান্দায়- দেখে যদিও বুঝতেই পারবে না আমি পাগল, হাতে শুধু কুষ্ঠরোগীর ঝুমঝুমি তুমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে জানালা দিয়ে ছুড়ে দিলে একটা টাকা অথচ, কী বলব,…

  • পর্ণমোচী

    পুরনো সম্পর্কগুলি তাকে বলা হয়ে গেলে পরে সে আমাকে নিয়ে এল অন্য এক নতুন শহরে সেখানে প্রত্যেকটি মোড়ে সবুজ হলুদ পতাকায় ঝরে যাওয়া পুরুষের অঙ্গ ও প্রত্যঙ্গ শোভা পায় আমি তাকে প্রশ্ন করি : বলো আরও কী কী জানতে চাও! গোপন করিনি আমি গোপনীয়তম যন্ত্রণাও সে আমাকে হাসিমুখে বলে : দ্যাখো চিনতে পারো নাকি –…

  • উপদ্রব মেনে নিয়ে

    চাটগাঁ থেকে আসছি ঢাকায়, চাটগাঁ স্টেশনে যারা আমার সঙ্গে ছিলেন তাদের অনেকেই আমাকে দেখলেন খুটে, খুটে। সেই শ্রাবণ সন্ধ্যায় তারা আমাকে উপদ্রব মেনে নিয়ে দ্রুতলয়ে নামলেন ট্রেন থেকে। সেই কামরার, কালো কোট পরিহিত একজন লোক প্রচণ্ড ধিক্কার দিয়ে বললেন নিজে, নিধনের খেলা চারিদিক তার মাঝে এভাবে যাত্রা নিরাপদ নয়, গত সন্ধ্যায় এই দ্রুতযানে দুইজন চলে…

  • সভ্যতা কার কতো

    তোমার মহল তোমার দিকেই নত- কুর্নিশরত। তাতেই সে উন্নত? তারই সুখ্যাতি যতো? পিঁপড়েপ্রতিম যারা, ক্ষুদে আর ছেঁড়াখোড়া, তারা ঠিক মাপকাঠি, প্রবল-বেহুঁশ কল ছেড়ে দিয়ে বেসিনে ভাসাও অহেতুক শত-শত পিঁপড়েকে স্নিগ্ধ বিহানবেলা, তারা ঠিক মাপকাঠি সভ্যতা কার কতো বর্বরতার রূপ! তবে, তারও কি মিলবে পার? হেলাফেলা করে কারও কি মিলেছে ভেলা?

  • তুমি তো চাওনি যেতে

    তুমি তো চাওনি যেতে; তবু এক দুর্দান্ত ঈগল তোমাকে নিয়েছে তুলে – যেন এক ঝাঁকের ইলিশ। তখন কি ন্যূনতম কেঁপেছিল জলের হৃদয়? যূথবদ্ধ ইলিশের সমুদ্র-বিহার কি থমকে গিয়েছিল অকস্মাৎ? আর কী আশ্চর্য, দ্যাখো – তোমার জীবন উঠেছিল বেড়ে এই মেঘনার এই যমুনার কাদাজলে; চৈতন্যে জড়িয়েছিল ইলিশের তীব্র লোনা স্বাদ। সামান্য পানীয় – স্কচ প্রিয় বটে,…

  • আত্মমুক্তি

    মৃত্যু আজ আত্মমুক্তি দিচ্ছে! জীবনের নামে আর এক শিল্পরীতি তৈরি হয় প্যালেস্টাইন কিংবা ইরাকে, জীবন ও মৃত্যু দুটোই সেখানে আত্মবিকাশের শক্তি। আপাতমধুর প্রলোভনে টেনে নিয়ে যায় কারা? প্রাণপাখি নিয়ে- পৃথিবীতে আমরা দৈত্যের জঠরেই বাস করছি। জীবনের জন্য প্রস্ফুটন : অথচ শুধুই আজ জন্ম-কান্নার বদলে মড়াকান্না তৈরি করে কারা? অশ্রুজল আর কাতরধ্বনির মধ্যে ভণ্ড বাকচাতুরীতে শুধুই…

  • দূরত্ব

    এক পদক্ষেপে উড়ে চলে যাওয়া পাঁচ ঘণ্টা পথ ভোররাতে ঘেমে ওঠে মাঘ মাস এমন আগুন দাঙ্গা, কারফিউ, মৃত্যু, ছিঁড়ে-ফেলা সমূহ নিষেধ আসলে দূরত্ব নয়, চোখ বুঁজে এক পদক্ষেপ বৈশাখ-দুপুর এসে ভিক্ষা চায় তুমুল উত্তাপ শ্রাবণ নতুন সাজে স্নান সারে পল্কা ছাতায় কবিতা না উপন্যাস, মুছে গেছে অতীত বিভেদ তখন দূরত্ব ছিল চোখ বুঁজে এক পদক্ষেপ…

  • সংগীত

    আসলে নদীর কাছে নিজেকেও জল মনে হয় পাহাড়ের কাছে গেলে মনে হয় আমিও পাথর উডেন কটেজে বসে পাহাড়তলির মতো লাগে পুতুল-মানুষ দেখে কেটে গেল এতটা বছর দিনের পাঁজর থেকে মুছে গেল আরো বহুদিন খিদের দুহাত থেকে ঝরে গেল সব অপমান নদীর জলের সাথে আমার আর মিল নেই কোনো পাথর গড়িয়ে পড়ে- আমি শুনি পতনের গান

  • ঘ্রাণসম্রাজ্ঞীর সান্নিধ্যে

    ঘ্রাণসম্রাজ্ঞীর সান্নিধ্যে

    ঘ্রাণসম্রাজ্ঞী হলো চায়ের নাম। আরো কত তার নাম, কত দেমাগ! হাজার হাজার বছর ধরে সে তার এই নাম, যশ, প্রতিপত্তি, রূপ ও যৌবন কুড়িয়েছে। আর এখনো সে অনন্তযৌবনা, রূপসী, গুণবতী, ক্ষুরধার রসবতী। সে নিজে যেমন রসময়ী পরকেও করে রসসিক্ত ও বোধসম্পন্ন। ওর দর্শনপ্রার্থী হয়ে গত শ্রাবণের এক সকালে চলে যাই ওয়াগ্গা। চট্টগ্রাম শহর থেকে কাপ্তাই…

  • আর্নেস্টোর মা

    আর্নেস্টোর মা

    অনুবাদ : সুব্রত বড়ুয়া উনি যে ফিরে এসেছিলেন-কেন উনি ফিরে এসেছিলেন, সে কথা আর্নেস্টো কি জানতে পেরেছিল অথবা পারেনি-আমি তা কখনো জানতে পারিনি, কিন্তু আসল ঘটনাটা ছিল, এর অল্প কিছুকাল পরেই সে তালায় চলে গিয়েছিল এবং সে গ্রীষ্মে আমরা ওকে একবার কিংবা দুবারের বেশি কখনো দেখতে পাইনি। ওর চোখের দিকে তাকানো সত্যিই কঠিন ছিল। এর…

  • কাইয়ুম চৌধুরীর নিসর্গ

    কাইয়ুম চৌধুরীর নিসর্গ

    কাইয়ুম চৌধুরী, খুব সম্ভব বাংলাদেশের একমাত্র শিল্পী, যিনি ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রকৃতি ও নিসর্গকে দেখে চলেছেন। এই দেখা সময়ের মধ্য দিয়ে প্রকৃতি ও নিসর্গকে দেখা। সময়ের বদল হয়, প্রকৃতি ও নিসর্গেরও। মানুষ প্রকৃতি ও নিসর্গের পরিসরে জীবনযাপন করে। বাংলাদেশের অধিকাংশ মানুষের জীবনযাপনের পরিসর প্রকৃতি ও নিসর্গের মধ্যে বলে একধরনের আবহমানতা তৈরি হয়। জীবনযাপন পরিবর্তিত হয় বলে…