এক পদক্ষেপে উড়ে চলে যাওয়া পাঁচ ঘণ্টা পথ
ভোররাতে ঘেমে ওঠে মাঘ মাস এমন আগুন
দাঙ্গা, কারফিউ, মৃত্যু, ছিঁড়ে-ফেলা সমূহ নিষেধ
আসলে দূরত্ব নয়, চোখ বুঁজে এক পদক্ষেপ
বৈশাখ-দুপুর এসে ভিক্ষা চায় তুমুল উত্তাপ
শ্রাবণ নতুন সাজে স্নান সারে পল্কা ছাতায়
কবিতা না উপন্যাস, মুছে গেছে অতীত বিভেদ
তখন দূরত্ব ছিল চোখ বুঁজে এক পদক্ষেপ
ক্রমে দূর নিভে এসে জ্বলে ওঠে তীব্র অন্ধকার
খোয়া খোয়া পথ জুড়ে পড়ে আছে রেলের লাইন
চেনা ছবি খসে পড়ে অ্যালবাম দুবাহু বাড়ায়
এক পদক্ষেপ পথ বড় বেশি দীর্ঘ মনে হয়।

