এই সংখ্যার লেখা

  • স্বর্গের সম্রাজ্ঞী

    স্বর্গের সম্রাজ্ঞী

    ঢাকার আর্ট ইনস্টিটিউটের প্রথম প্রজন্মের অন্যতম শিল্পী রশিদ চৌধুরী। জন্ম ১৯৩২ সালে ফরিদপুরে, মৃত্যু ঢাকায় ১৯৮৬ সালে। পঞ্চাশের দশকে ছাত্রাবস্থায় ড্রইং ও জলরঙে সিদ্ধহস্ত ও খ্যাতিমান হয়ে ওঠেন। ১৯৫৬-৫৭ সালে মাদ্রিদে ভাস্কর্য এবং ১৯৬০-৬৪ সালে প্যারিসে ভাস্কর্য, ফ্রেস্কো ও ট্যাপেস্ট্রিতে শিক্ষা গ্রহণ করেন। মাধ্যম হিসেবে ট্যাপেস্ট্রিকে এদেশে তিনিই জনপ্রিয়তা দেন। শিল্পকর্মে তিনি বাঙালির লোক-ঐতিহ্য ও…

  • পাঠকের চিঠি নিঃসঙ্গ ‘মাতাদর’ : পাবলো নেরুদা

    মেধাবৈকল্যের মহাষণ্ড যখন এই বাংলার সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে তখন জ্ঞান, রুচি, শুভবোধ ও পরিশীলনের লুপ্তপ্রায় ক্ষেত্রটিও নিশ্চিহ্ন হবার নিশ্চিত পরিণতির দিকে ধাবমান – এমত আশঙ্কায় যে-কেউ শঙ্কিত হয়ে উঠতেই পারেন। ভাবতে পারেন, ‘পাথরের মতো একা বসে আছি, চোখে আমার ক্রোধমিশ্রিত বিস্ময়, মুখে গ্লানিবোধের মালিন্য, ঠোঁটে ঘৃণার কুঞ্চন এবং ললাটে শঙ্কার ভাঁজ! কী করবো এখন আমি!’…

  • কালি ও কলম দীর্ঘজীবী হোক

    কালি ও কলমের প্রথম সংখ্যাটি পড়ে এক কথায় মনে হলো ‘সমৃদ্ধ’ একটি সাহিত্য পত্রিকা। শিল্প সাহিত্য সংস্কৃতির প্রায় প্রতিটি শাখার প্রতিনিধিত্বমূলক রচনা রয়েছে এতে। একমাত্র অপূর্ণতা ‘চলচ্চিত্র’ বিষয়ক লেখার অনুপস্থিতি। ভবিষ্যতে এই ঘাটতি কালি ও কলম কাটিয়ে উঠবে বলে প্রত্যাশা করছি। ভাষা-আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে ‘একুশে’ নিয়ে একাধিক রচনা নিঃসন্দেহে তাৎপর্যময় করে তুলেছে বর্তমান সংখ্যাকে। প্রচারবিমুখ…

  • এলিয়ট ও এমিলি

    এলিয়ট ও এমিলি

    উনিশ শ তেরোর সতেরোই ফেব্রুয়ারি এলিয়ট কেম্ব্রিজে এক ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এই কেম্ব্রিজ্ ব্রিটেনে নয়, যেখানকার বিশ্ববিদ্যালয় বিখ্যাত; মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স্ রাজ্যে এই কেম্ব্রিজ্; [ম্যাসাচুসেট্স্ নিয়ে রবীন্দ্রনাথের একটি ঠাট্টার কবিতা আছে ; দেখুন: খাপছাড়া;] ম্যাসাচুসেট্সেও একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় আছে; তার নাম হার্ভার্ড্; এলিয়ট তখন হার্ভার্ডে পড়াশোনা করেন। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল আন্ট্ হিঙ্কলির বাড়িতে।…

  • সৈয়দ ওয়ালীউল্লাহ্র উপন্যাস : বয়ন ও ইঙ্গিত-সূত্রের অনুসন্ধান

    সৈয়দ ওয়ালীউল্লাহ্র উপন্যাস : বয়ন ও ইঙ্গিত-সূত্রের অনুসন্ধান

    বাংলা উপন্যাস রচনা শুরুর প্রায় এক শতক পর সৈয়দ ওয়ালীউল্লাহ্র (১৯২২-১৯৭১) লালসালু-র প্রকাশ; যদিও সামান্য পরিচিতিটুকুর জন্যে এর লেখককে উপন্যাসটির দ্বিতীয় সংস্করণ (১৯৬০) পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। আর তাঁর উপন্যাসের সঠিক মূল্যায়ন শুরু হয়েছে তিনি লোকান্তরিত হওয়ার পর, যা এখনো প্রয়োজনীয় মাত্রায় পৌঁছায়নি। এ অনুষঙ্গে কবি জীবনানন্দ দাশের (১৮৯৯-১৯০৫) সঙ্গে ঔপন্যাসিক ওয়ালীউল্লাহ্র একটি সাযুজ্য সহজেই…

  • প্রাবন্ধিক আবদুল হক

    প্রাবন্ধিক আবদুল হক

    আবদুল হক (১৯১৮-১৯৯৭) বাংলাদেশের সেরা প্রাবন্ধিকদের একজন – একথা বললে তাঁর লেখকসত্তাকে পুরোপুরিভাবে অনুধাবন করা যায় না। তাঁর লেখকজীবন শুরু হয়েছিল কবিতা, গল্প ও উপন্যাস রচনার মধ্য দিয়ে এবং পরবর্তীকালেও তিনি তাঁর সৃষ্টিশীল উদ্যমকে বিসর্জন দেননি। যদিও একসময় কবিতাচর্চা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন এরূপ আত্মসমালোচনার বশবর্তী হয়ে যে, আধুনিক কবিতা সৃষ্টি করতে তিনি অক্ষম;…

  • ডিরোজিও ও আমাদের সময়

    ডিরোজিও ও আমাদের সময়

    মানুষ চাঁদকে জয় করেছে বহু আগেই। বিজ্ঞান-প্রযুক্তির অভূতপূর্ব সাফল্য আর বিশ্বায়নের প্রত্র্কিয়ায় পৃথিবী ক্রমশ ছোট হয়ে আসছে। দূরত্ব বাড়ছে মানুষে মানুষে। মানুষের মনের গভীরে প্রবেশ করা, মননের গভীরে গিয়ে চিন্তা ও বুদ্ধিকে নাড়া দেওয়া চাঁদে পাড়ি দেবার চাইতেও অনেক বেশি দুরূহ এবং দুঃসাধ্য। শ্রেণিকক্ষে পাঠদানের মধ্য দিয়ে এই কঠিন কাজটি সহজেই সম্ভব করেছিলেন ডিরোজিও। স্নেহ,…

  • পৃথক পুরুষ

    এদিকটা, কিচেনের কোণ থেকে বিপরীত কামরার উত্তর দেয়ালের দিকে সরাসরি তাকালে দেখা যায় একটি যুগলছবি। বিয়ের সাজে তরুণ-তরুণী। কনেটিকে গাঁদাফুল ভাবলেও বেশ তরতাজা, ভুল করে ভোমরাও এসে বসতে পারে তার ওপর; যেন মৌ মৌ, মাটিগন্ধা! আর বরটা? সেই সোনালি সময়ে আঁকা শাহি তসবির থেকে নেমে এসে যেন পোজ দিয়েছে। একদিন স্টুডিও কাউন্টার। প্যাকেট করবার আগে…

  • জনৈক বীরপ্রতীকের বর্তমান

    জনৈক বীরপ্রতীকের বর্তমান

    ডান পায়ের হাঁটুর উপরে ব্যথাটা হাড়ের মধ্যে পেরেক ঠোকার মতো অসহ্য যন্ত্রণা ছড়ালে তার মনে হয়, প্রাণটি ঠিক বুকে নয়, বুকের খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার জন্যে পায়ের মধ্যে নেমে টিসটিস করছে। কোনোরকম কাটা-ছেঁড়া বা ক্ষতের দাগ নেই, ফোঁড়ার মতো ফুলেও ওঠেনি, কিন্তু ভেতরে খুব ব্যথা। টনটন করে উঠলে ব্যথাটা নিজের মৃত্যুঘণ্টা হয়ে কানে বাজে। সমগ্র…

  • মহুয়াপূর্ণিমা আর কালো বিড়াল

    মহুয়াপূর্ণিমা আর কালো বিড়াল

    জোছনার ছলাৎ ছলাৎ জলের মধ্যে কাজলা মাছের মতোন চিকচিকিয়ে ওঠে মহুয়ার গতর। ঘর থেকে ঠিকঠাক মতোন বেরিয়ে পড়েছে, ভাবতেই ধলা চামড়ার তলার লহুতে শিরশিরে এক আমোদ, পাশের বাঁশঝাড়ে আজ বকপক্ষি ঝাপটা-ঝাপটি করেও খামোকা ডর দেখাচ্ছে না। এই কদিন আগেও যে ছিল দুডানাওয়ালা … ওড়ো … ওড়ো … ক্ষেত, প্রান্তর, আসমান ডিঙ্গিয়ে, মনার সাথে ভেদহীন কিল-থাপ্পড়।…

  • ‘হিন্দু-মুসলমানের সম্পূর্ণ একীকরণ সংগীতের ক্ষেত্রে যতটা হয়েছে, অন্যক্ষেত্রে ততটা হয়নি’

    ‘হিন্দু-মুসলমানের সম্পূর্ণ একীকরণ সংগীতের ক্ষেত্রে যতটা হয়েছে, অন্যক্ষেত্রে ততটা হয়নি’

    কুমারপ্রসাদ মুখোপাধ্যায় অর্থনীতি ও সমাজতত্ত্বে এম এ, ভারত সরকারের অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু তাঁর এক পরিচয় স্বনামধন্য ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়ের পুত্র বলে, অপর পরিচয় উঁচুদরের সংগীতজ্ঞ হিসেবে। তিনি একাধারে সংগীতশিল্পী, সংগীতশিক্ষক, সংগীতসমালোচক এবং উত্তর-ভারতীয় ধ্রুপদী সংগীতসম্পর্কিত মূল্যবান গ্রন্থপ্রণেতা। তাঁর কুদ্রত্ রঙ্গিবিরঙ্গি যাঁরা পড়েছেন, তাঁরা মজলিশি ঢঙে লেখা সাংগীতিক ঘরানার চমৎকার ইতিবৃত্ত পেয়ে মুগ্ধ হয়েছেন। কুমারপ্রসাদের ম্যহ্ফিল,…

  • দূরে থাকার বেদনা, দূরে থাকতে না পারার রক্তক্ষরণ

    দূরে থাকার বেদনা, দূরে থাকতে না পারার রক্তক্ষরণ

    ‘নির্বাসন’ বলতে আসলে কী বোঝায়! নিজের ‘ঘর’ থেকে দূরে চলে যাওয়া, নাকি দূরে থেকেও সারাক্ষণ/ কখনো ঘরকে এড়াতে না পারা? নির্বাসন মানুষের জীবনে কীভাবে ঘটে, কেমন করে ঘটে, নির্বাসন মানুষের জীবনে কী পরিবর্তন নিয়ে আসে, নির্বাসন কি কখনো এড়ানো যায়, নিজের ঘরে থেকেও কি কখনো নির্বাসিত হতে হয়, হওয়া যায়! নির্বাসন কতোটা শারীরিক, কতোটা মনোজাগতিক!…