
January 2019
এই সংখ্যার লেখা
-
কোরিয়ান কবি হান ক্যাংয়ের কবিতা
ভাবানুবাদ : মঈনুস সুলতান কবি-পরিচিতি : দক্ষিণ কোরিয়ার কবি হান ক্যাংয়ের জন্ম ২৭ নভেম্বর, ১৯৭০ সালে। ২০১৬ সালে দ্য ভেজিটারিয়ান শিরোনামে একটি উপন্যাসের জন্য ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারে ভূষিত হলে শিল্প-সাহিত্যের আন্তর্জাতিক পরিসরে তাঁর পরিচিতি ঘটে। উল্লেখ্য, তাঁর পিতা ছিলেন যশস্বী ঔপন্যাসিক হান সোয়ে-ওন। তাঁর ভ্রাতা হান ডং রিমও লেখক হিসেবে খ্যাতিমান। তারুণ্যে কবি ইয়োনসেই…
-
গলে যাচ্ছে মানুষের মুখ
আহমেদ বাসার আয়না গলছে, গলে যাচ্ছে মানুষের মুখ আয়নার মুখোমুখি বসে থাকা প্রতিকৃতি গলে গলে যাচ্ছে দিগ্বিদিক জল গলছে, জলের গভীরে লুকানো ছায়া ক্ষয়ে ক্ষয়ে মিলছে ঠিক ঠিক চাঁদ গলছে, গলছে জ্যোৎস্নার পূর্ণ শরীর চাঁদের গায়ে অশস্নীল ভঙ্গিমায় শুয়ে থাকা নগ্ন আকাশ গলছে মানবিক পাহাড় গলছে, গলে যাচ্ছে নর্তকী নদী চূড়া থেকে নশ্বর…
-
আশাবাদ
আরিফ মঈনুদ্দীন লোকায়ত কথা উঠে আসে চারদিক থেকে কার কথা? কে যে বলে এইসব বাতাসের রথে চড়ে জিনের বাদশার প্রত্যুদ্গমনে অদৃশ্য যে-আয়োজন বিরাট জনসভার অদৃশ্য শামিয়ানায় ঢেকে রাখে জনতার ছায়া – জনতার কায়া সমুদ্রগর্জন মিশে যায় তথাকথিত দাবদাহের স্বরে কতক্ষণ আর ধরে রাখবে এসব জঞ্জালের ঢেউ বাঁধভাঙা জোয়ারের মতন আত্মবিশ্বাসী নির্লিপ্তির কাঁধে চড়ে…
-
ক্যামোফ্লেজ
রোকসানা গুলশান ক্যামোফ্লেজ শোভায় মিশে আছি বনের সবুজ পাখিটির মতো। মিশে আছি নিশিদিন – জলের সাথে জল, মেঘের সাথে মেঘ হয়ে। সংসারের সঙ্গে মিশে আছি আটপৌরে সংগ্রামী চুলোটির মতো। ভুল-ভ্রান্তির ঝুল ঝেড়ে মাকড়সা করি দূর – শামিয়ানা টানিয়েছি আকাশের, দেয়ালটা যেন আয়োনোস্ফিয়ার। আলো-জ্বালা জান্লাটা নক্ষত্রের গান নিয়ে আসে – উত্তর-পূর্ব পুরুষের স্নেহমাখা সে-সুরে…
-
আচম্বিতে তোমার মুখ
সুশীল মণ্ডল পাশের বাড়ির জানা লায় আচম্বিতে তোমার মুখ, ঘন আলো হলুদ শাড়ির মৃদু দুলুনি ঝাউপাতার দোল। আমি সরলরেখায় থাকতে পারি না। শুধু পিছলে যাই বর্ণময় একটি নদীর দিকে। অস্ফুটে অনেক কথার বীজ বপন করি তোমার জানলার কাচে।
-
এই সত্যে উচ্চারিত
দুলাল সরকার প্রকৃতি-প্রদত্ত এই পৃথিবীর সব ফুল না হারিয়ে নিজস্ব সৌষ্ঠব … বিশ্বাস ভঙের সব সম্ভাবনা যখন উড়িয়ে দিয়ে দাঁড়াবে তোমার পাশে মানববান্ধব সব বৃক্ষ মুক্তমনে তোমাকে দেখাবে নীল ঠোঁট, নতুন শাড়ির ভাঁজ, অবিকৃত ছায়ারা এসে হাত ধরে যখন দাঁড়াবে … কুমারী পাখির কণ্ঠে এখনো যে-গান বাজে তা তোমার গৃহীত বৈপস্নবিক পরিবর্তনে নতুন মাত্রা…
-
বাবা ২
মাসুদ পথিক অথচ আমার বাবা ছিলেন নক্ষত্র-ব্যবসায়ী, তিনি আমার খেলার জন্য কত তারকা নিয়ে আসতেন, আর মার্জারি। দিগন্তের কিনারায় আমাদের বাংলোবাড়িটি কারো চোখেই পড়েনি? বন্দুকধারীরা জানাল বাবা একজন ইয়াবা-ব্যবসায়ী! হায়! এখন আমি আমরা শোক রান্না করে খাই। আর শোক বিক্রি করি, এ-পাড়ায় ও-পাড়ায়। ফলে উপচে পড়েছে সহস্র বছরের ক্রেতারা। তারাও…
-
আরাকানবিষয়ক একটি কবিতা
সায়মন স্বপন সীমান্তের দূর-সবুজ গ্রামগুলোতে এখনো কালচে দাগ। বাতাসের ভাঁজে ভাঁজে পোড়া গন্ধ। নাফ নদের জল পবিত্র করার মিথ্যে মিথ এখনো ঝুলে আছে সামরিক দরোজায়। যে-ছাড়পত্রে পৃথিবীবিষয়ক ধারণা বদলে যায়, বদলে যায় জীবনের জ্যামিতিক বিজ্ঞান; সেখানে হয়তো-বা কৃষ্ণপক্ষের মতন সমষ্টিবাচক ধারণার জন্ম হতে পারে। গড়ে উঠতে পারে আবারো কোনো বিতাড়িত জাতির আঁতুড়ঘর। …



