
January 2019
এই সংখ্যার লেখা
-
ছিন্নমূল মানুষের বেঁচে থাকার কান্না
মোস্তফা অভি প্রশান্ত মৃধা ডুগডুগির আসর উপন্যাসে সমকালীন রাজনৈতিক আবহের সঙ্গে সঙ্গে নাগরিক নিম্নপেশার মানুষের শ্রেণিচেতনা, বঞ্চনা, প্রেম এবং জীবন-জীবিকার কথা বলেছেন। এ-উপন্যাসে তিনি মজমাওয়ালা, খেলাওয়ালা, ক্যানভাসার পেশার মানুষের অনবদ্য যে-জীবনচিত্র এঁকেছেন তা যে-কোনো পাঠককে আগ্রহী করে তুলবে। উপন্যাসের পস্নট বাগেরহাট আদালত চত্বর থেকে শুরু হয়ে বাগেরহাট লঞ্চঘাট, নাগেরবাজার, মোরেলগঞ্জ, ফকিরহাট, পিরোজপুরের মংলা রোড,…
-
ব্যতিক্রমী ধারার কবি পিয়াস মজিদ
আহমদ রফিক আত্মপ্রকাশের মহিমায় কবিতার যাত্রা শুরু মানবসভ্যতার সময়-বিচারী এক পর্যায়ে। এর সঙ্গে ভাষাভিত্তিক জাতিসত্তা ও জাতিরাষ্ট্রের নিগূঢ় সম্পর্ক রয়েছে। রয়েছে ব্যক্তিক মননশীলতা উদ্ভাসের তাড়না বা তাগিদ, বিষয় যা-ই হোক না কেন। এর আগে গুহাচিত্রে অন্য চরিত্রের আত্মপ্রকাশ – মূল বিষয়টি কিন্তু একই। পার্থক্য ফর্মের। এরপর কত শতাব্দীর আসা-যাওয়া। সভ্যতার বিকাশ ও পরিবর্তন, বিজ্ঞানপ্রযুক্তির…
-
সংবাদপত্র প্রকৃত ইতিহাসের জন্মপ্রদায়ক
হাবিব আর রহমান এ -আলোচনার শিরোনাম গ্রহণ করা হয়েছে কলকাতা থেকে সপ্তাহে তিনদিন প্রকাশিত দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) পত্রিকা চমৎকার মোহনের ১৮৫৭ সালের ২ ডিসেম্বর সংখ্যার একটি মন্তব্য থেকে। যথার্থই জাতীয় ইতিহাস নির্মাণ ও পুনর্নির্মাণের ক্ষেত্রে সংবাদ-সাময়িকপত্র গুরুত্বপূর্ণ অন্যতম প্রাথমিক উৎস হিসেবে স্বীকৃত। কেননা, সংবাদপত্র ধরে রাখে একটি জাতির সামগ্রিক জীবনচিত্র। আর সাময়িকপত্র ধারণ করে…
-
নারীর জগৎ ও অন্তর্জগতে নৈঃসঙ্গ্য চেতনা
ইশরাত তানিয়া জীবন হতে পারে বিশাল মহাসাগরে বিচ্ছিন্ন দ্বীপের মতো। একের পর এক বিপর্যয়ের ঢেউ এসে যেখানে আছড়ে পড়ে। ল-ভ- করে দিয়ে যায়, জীবনের যা কিছু একান্ত, একমাত্র। অতলে তলিয়ে তারপর আবারো জেগে ওঠা। সে-জীবনের সাদৃশ্যে যদি কোনো মধ্যবয়সী নারীমুখ চিত্রিত হয় তবে সে-মুখাবয়ব রাবেয়ার। বিচ্ছিন্ন এক দ্বীপের মতোই সে ভাসছে। বেঁচে থাকার অনন্ত লড়াইয়ে…
-
এক দ্বিমাত্রিক সম্পর্কের বলয়
সৈয়দা আইরিন জামান একজন ত্যাগী সন্ন্যাসী ও অন্যজন সংসারী রাজা – শতাব্দীর দুজন অবিস্মরণীয় প্রদীপ্ত পুরুষকে একই বলয়ে অধিভুক্ত করেছেন অধ্যাপক মুকুল বন্দ্যোপাধ্যায়। বিষয়টি আরোপিত নয়, স্বতঃপ্রণোদিত। আলোচ্য গ্রন্থটির নাম সন্ন্যাসী ও রাজা – স্বামী বিবেকানন্দ ও মহারাজা অজিত সিংহ। সন্ন্যাসী হলেন ক্রান্তদর্শী এক যুগপুরুষ স্বামী বিবেকানন্দ আর রাজা হলেন ভারতের রাজস্থানের খেতড়ীর মহারাজা…
-
এক ভয়াল সময়ের ছবি
প্রতিদিন ঘুম থেকে ওঠা, আর ঘুমাতে যাওয়ার মাঝে যা দাঁড়িয়ে থাকে একখ- মহাকাল। পথ হাঁটার মাঝে চারপাশ ফিরে পৃথিবীর রংটা একটু একটু করে পূরণ করে নিতে থাকে, আমাদের স্নায়ুতে স্পর্শ করে বোধের ছোঁয়া। কিন্তু এখনকার সকাল, আলো রাতের অন্ধকারকেও মস্নান করে দেয়। চারপাশে শুষ্ক মস্তিষ্কের তীব্র উৎসব আর জ্ঞানহীনতার স্তাবকতায় মুখর মানবজাতি, তখন ‘কোথায় আলো,…






