
February 2019
এই সংখ্যার লেখা
-
রবীন্দ্রনাথের একটি অজানা কবিতা
সংগ্রহ ও পূর্বলেখ : ভূঁইয়া ইকবাল স্বাক্ষর-শিকারিদের আবদার ছাড়াও নানা প্রতিষ্ঠানের দাবি ও বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যে রবীন্দ্রনাথ যে-সব কবিতা লিখেছিলেন তার সব রবীন্দ্র-রচনাবলী কিংবা অটোগ্রাফ-কবিতার সংগ্রহ স্কুলিঙ্গ অথবা লেখনে সংকলিত হয়নি। এসব অসংকলিত কবিতা রবীন্দ্রভবন মহাফেজখানায়ও গরহাজির। ‘সামাজিক কর্তব্য সাধনে’র উপলক্ষ্যে নানা সময়ে রচিত কিছু লেখার উদাহরণ দেওয়া যাক। ১৮৮৭ সালের ১০ এপ্রিল কলেজছাত্রদের…
-

বুদ্ধদেব বসুর চিঠি অমিয় দেবকে লেখা
দ্বিতীয় প্রস্থ রুমির স্মৃতিতে প্রথম প্রস্থ এই পত্রিকারই গত, অর্থাৎ পঞ্চদশ, প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যায় (ফাল্গুন ১৪২৪) বেরিয়েছিল। এগুলোও মোটামুটি একই সময়ে লেখা, ১৯৬১-তে বিদেশ থেকে, ১৯৬২-তে দেশের এক ঠিকানা থেকে অন্য ঠিকানায়, ১৯৬৩-তে যখন আমি বিদেশগামী ও সেখানে পাঠ নিতে শুরু করেছি এবং, কিছু পরে, বুদ্ধদেব বসুরাও সেদেশে পৌঁচচ্ছেন, ১৯৬৪-তে সেদেশেরই এক থেকে অন্য ঠিকানায়,…
-
সূ চি প ত্র (ফেব্রুয়ারি ২০১৯)
প্র ব ন্ধ এসো অঘ্রান নবান্নর ঐতিহ্যধারায় l আহমদ রফিক বাস্তবতার মাত্রাবিচার : উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায় l সনৎকুমার সাহা আত্মসমীক্ষার আয়না ও পাসকাল l চিন্ময় গুহ অজিতকুমার গুহ : বিরল প্রতিভাধর শিক্ষকের স্মৃতি, কৃতি ও কীর্তি l শামসুজ্জামান খান মতিলাল শীল : সময় ও তাঁর অনন্যতা l বুলবুল আহমেদ প্রমদাচরণ সেন : বাংলা শিশুসাহিত্যের মহৎপ্রাণ পথিকৃৎ l আহমাদ মাযহার অমিয়ভূষণের মহিষকুড়ার…
-

নদী ও মানুষের কাব্য
রফিকুন নবী বাংলাদেশের সমকালীন চিত্রের ভুবনে এক শীর্ষশিল্পী। তিনি রোমান্টিকতাকে পরিহার করে ছবি আঁকেন। বাস্তবধর্মিতা তাঁর সৃষ্টির প্রধান গুণ। জীবনের নানা অনুষঙ্গকে তিনি সন্ধান করেছেন নদী, নিসর্গ ও সাধারণ মানুষের প্রাত্যহিক সংগ্রামের মধ্যে। সাম্প্রতিক চিত্রে শৈশব ও যৌবনকালের নানা স্মৃতি তাঁর চিত্রের বিষয় হয়ে উঠেছে। তাঁর দেখা চাঁপাইনবাবগঞ্জের নদী ও নিসর্গও কখনো-সখনো তাঁর সৃজনে উঁকি…
-

ফাগুন সমীরণে
আগামী ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০১৯ বেঙ্গল বইয়ে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব – ফাগুন সমীরণে। পাঁচ দিনব্যাপী এই উৎসবে থাকবে সাহিত্য-আলোচনা, বই ও গানের অ্যালবাম প্রকাশনা এবং গানের আসর। অনুষ্ঠানে আপনাকে সবান্ধব সাদর আমন্ত্রণ। – বেঙ্গল ফাউন্ডেশন প্রথম দিন মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯ বিকেল ৪.৩০টা বই প্রকাশ ও আলোচনা : আলাপে বিস্তারে রফিকুন নবী-রচিত স্মৃতির…
-

একুশে বইমেলায় জল পড়ে পাতা নড়ে
মাসিক শিশুতোষ পত্রিকা জল পড়ে পাতা নড়ে’র সকল সংখ্যা পাওয়া যাচ্ছে একুশে বইমেলার বাংলা একাডেমি চত্বরের স্পর্শ প্রকাশনীর ৮৩ ও ৮৪ নং স্টলে। ছোট্ট সোনামনিদের জন্য মজার ও শিক্ষণীয় সব কন্টেন্ট ভর্তি জল পড়ে পাতা নড়ে পাওয়া যাবে পুরো ফ্রেব্রুয়ারি মাস জুড়ে।
-

একুশে বইমেলায় কালি ও কলম
গত ১৫ বছর ধরে প্রকাশিত কালি ও কলমের সকল সংখ্যা পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। বাংলা একাডেমি চত্বরে কালি ও কলমের স্টল নং ১০০/২০। আপনি সবান্ধব আমন্ত্রিত।




