চিত্রকলা

  • প্রকৃতির ঐশ্বর্যে বিস্ময় ভ্রমণ

    জাহিদ মুস্তাফা নিসর্গের ছায়ায় চমকিত আলোর উচ্ছ্বাসে, অনুভবের দোলায় বিস্মিত-শিহরিত শিল্পীর পরিভ্রমণ আমরা প্রত্যক্ষ করি বেঙ্গল শিল্পালয়ে বিপাশা হায়াতের চিত্রপটে – তাঁর ‘ভ্রমি বিস্ময়ে’ শীর্ষক একক চিত্রপ্রদর্শনীতে। এমন শিল্পী তিনি, যাঁর রক্তধারায় শিল্প। শিল্পী তিনি অভিনয়ের এবং চারুশিল্পের। তিনি মঞ্চ ও টেলিভিশন তারকা বিপাশা হায়াত। ঢাকার চারুকলার শিক্ষার্থী তিনি নববইয়ের দশকের। তখনই মঞ্চ ও টিভি…

  • রোমে কর্মশালা : ভিন্ন এক আমেজ

    নীলিমা আফরিন তিনদিন আগেই ঠিক হয়েছিল নেপোলি হয়ে পম্পে ঘুরে রোমে ফিরে পরদিন চিত্রকর্মশালা। ইতালিয়ান শিল্পীদের সঙ্গে বাংলাদেশের শিল্পী মোখলেসুর রহমান ও অন্যদের নিয়ে। অন্যদের বলতে শিল্পী কনক, সুকণ্ঠী সুস্মিতা, শামিম আর আমি। শামিমের সার্বক্ষণিক সঙ্গী কম্পিউটার হলেও শিল্পবোধ তার আছে। মোখলেসুর রহমান রোমের Culture Association Utopia Rome Italy-র আমন্ত্রণে একক চিত্রকলা প্রদর্শনী ‘রূপসী বাংলা’…

  • গুয়াহাটিতে বাংলাদেশি শিল্পীদের প্রদর্শনী ও আর্ট ক্যাম্প

    আহমেদ হাসান ভারতের পূর্বাঞ্চলের গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র সাংস্কৃতিক দিক থেকে যে এত তাৎপর্যপূর্ণ ও নয়নাভিরাম একটি কেন্দ্র তা ঘুণাক্ষরেও আমাদের কারো জানা ছিল না। ভেবেছিলাম, যেমন হয়ে থাকে ললিতকলা বিষয়ক কেন্দ্র, তেমনি হবে। বিশাল এলাকা নিয়ে এই কলাকেন্দ্রটি অবস্থিত। সত্যিকার অর্থেই দেখার ও উপভোগ করার মতো। উঁচু পাহাড়ি স্থানে মিউজিয়াম, দ্বিতলে প্রদর্শনী কেন্দ্র, সংলগ্ন…

  • সাঈদা কামালের কাছে-দূরে

    শিল্পী সাঈদা কামালের জলরং-প্রদর্শনী শুরু হয় ধানমন্ডি চিত্রক আর্ট গ্যালারিতে ২০ আগস্ট ২০০৪। উদ্বোধন করেন প্রখ্যাত শিল্পী কাইয়ুম চৌধুরী। সাঈদার প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের বস্টন শহরে ১৯৯৩ সালে। ১৯৯৪ সালে ঢাকায় দৃক পিকচার লাইব্রেরিতে এবং ১৯৯৯ সালে জার্মানির হামবুর্গ শহরে। আলোচিত তাঁর চতুর্থ একক প্রদর্শনীতে মোট ৭৬টি জলরঙের ছবি স্থান পেয়েছে। শিল্পী এই…

  • সনাতন বিশ্বাসের জন্য দুফোঁটা অশ্রু

    সনাতন বিশ্বাসের জন্য দুফোঁটা অশ্রু

    মানুষ তো পাখি নয় – তবু সনাতন চলে গেলেন পাখির স্বভাবে। দূরে, অচিনপুরে। তরুণ শিল্পী সনাতনের এই অসময়ে চলে যাওয়া এক ধরনের দাহ তৈরি করে। বুকের ভেতর এক চাপা যন্ত্রণা তৈরি হয়। আত্মসমাহিত এক আধ্যাত্মিক জগৎ বারবার হাতছানি দিয়ে ডাকত সনাতনকে। উদ্বুদ্ধ করত ভাবনায়, লোকজ দর্শনে, ছবি আঁকায়, গানে… মানুষ-ভজনায়। খুব বেশি দ্রুত অন্য-এক আশ্চর্য…

  • শিল্পী নাসরীন বেগম আপন পথের পথিক

    শিল্পী নাসরীন বেগম আপন পথের পথিক

    সৃজনশিল্পীর জন্য সর্বদা আরাধ্য তাঁর স্বকীয় পথ। নিজের নির্মিত পথে স্বচ্ছন্দে চলাচল যেন শিল্পীর আঁকা-আঁকিকে ছন্দময় করে তোলে। শিল্পী নাসরীন বেগমের চিত্রকলায় এমন ছন্দ বিদ্যমান, যা তাঁর নিজস্ব অর্জনকেই তুলে ধরে। আর এজন্যই শিল্পীর প্রদর্শনীর শিরোনামে তাঁর নিঃশঙ্ক ও আত্মোপলব্ধিজাত বিশ্বাসী উচ্চারণ, ‘আমার আপন পথ’। এই শিরোনামেই শিল্পী নাসরীন বেগমের ষষ্ঠ একক চিত্রপ্রদর্শনী সম্প্রতি হয়ে…

  • শামসুল ইসলাম নিজামী

    শামসুল ইসলাম নিজামী

    দীর্ঘকাল রোগযন্ত্রণার অবসান ঘটিয়ে বিদায় নিলেন শিল্পচর্চায় নিবেদিতপ্রাণ একজন শিল্পী। তিনি চারুকলার অধ্যাপক শামসুল ইসলাম নিজামী। ধর্মপ্রাণ একজন মানুষ ছিলেন, সস্ত্রীক হজব্রতও পালন করেছেন। মানবতাবাদী একজন উদার অসাম্প্রদায়িক ব্যক্তির মাঝে আপন ধর্মের প্রতি গভীর নিষ্ঠা ও আনুগত্য সত্যি বিরল। বারো আউলিয়ার চারণক্ষেত্র ও পুণ্যভূমি চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ঐতিহ্য রয়েছে। শিল্পী নিজামী মানুষকে মানুষ হিসেবেই…

  • এই মাটিতেই শেকড় খুঁজি

    এই মাটিতেই শেকড় খুঁজি

    বড় হলরুমটার পাশের ছোট ঘরে আমি, ইউনুস, নীলু, রনি কাজ করছিলাম। সে-ঘরে তখনো আলো জ্বলছিল। একটু সামনে যেতেই চোখে পড়ল নীলুকে। বাইশ/তেইশ হাত লম্বা একটি অজগর সাপের চামড়া বিছিয়ে তার পাশে বসে গভীর মগ্ন হয়ে ম্যাগনিফায়িং গ্লাসের ওপর চোখ লাগিয়ে কী যেন দেখছে। ওকে বিরক্ত না করে বারান্দায় এসে দাঁড়ালাম। বারান্দায় টেবিলগুলোতে ছড়ানো রং, তুলি,…

  • শিল্পী জামাল আহমেদের আপন নিসর্গ ও মানব-অবয়ব

    শিল্পী জামাল আহমেদের আপন নিসর্গ ও মানব-অবয়ব

    বাংলাদেশের সমকালীন চারুশিল্পে সৃজনশীলতা-বিকাশের পাশাপাশি একটি জনপ্রিয়তার ধারাও বিদ্যমান। সৃজনশিল্পীরা স্বভাবতই জনরুচির চেয়ে অগ্রসর। তা সত্ত্বেও জনপ্রিয়তাকে ধারণ করতে জনরুচির সঙ্গে কেউ কেউ নিজের সৃজনপ্রতিভাকে সমন্বিত করার প্রয়াস পান। শিল্পী জামাল আহমেদ দীর্ঘদিন এমন প্রয়াসের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। তাঁর নামে সম্প্রতি ঢাকায় একটি গ্যালারি, যাকে আর্ট শপ বলাই শ্রেয় – প্রতিষ্ঠা হয়েছে। জামালস গ্যালারি…

  • উত্তরায় নতুন গ্যালারি

    উত্তরায় নতুন গ্যালারি

    অতি সম্প্রতি নতুন আরেকটি গ্যালারির দ্বার উন্মোচিত হলো উত্তরায়। গ্যালারিটির স্বত্বাধিকারী একজন তরুণ চিত্রকর গৌতম চক্রবর্তী। নিজস্ব বসতবাড়ির একতলায় চৌদ্দশ বর্গফুট জায়গা জুড়ে এই গ্যালারি। উদ্বোধন-উপলক্ষে যে-ব্রোশিওর ছাপানো হয়েছে তাতে আরো তথ্য পাওয়া গেল। যেমন, প্রদর্শনীতে ব্যবহারযোগ্য জায়গা হচ্ছে সর্বমোট আটশ দশ বর্গফুট এবং দেয়াল এক    হাজার আটশ পঁয়তাল্লিশ বর্গফুট। গ্যালারি হিসেবে অত্যন্ত সুপরিসর নিঃসন্দেহে।…

  • শৈশবের অনুসন্ধান

    শৈশবের অনুসন্ধান

    বাস্তববাদী চিত্র-পদ্ধতির সঙ্গে নস্টালজিক আবহ যুক্ত করে শেখ আফজাল একপ্রকার ব্যক্তিজগৎ তৈরি করে থাকেন। এই ব্যক্তিজগৎ মূলত শৈশবকেন্দ্রিক। শৈশব হচ্ছে ব্যক্তির আত্মোপলব্ধির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আত্মোপলব্ধির একটি অংশ হিসেবেই শেখ আফজাল চিত্ররচনা করে থাকেন। শৈশব তাঁর কাছে খুব-একটা দূরের বিষয় নয়। তিনি সেটিকে চিন্তার স্তরে বহন করেন এবং সম্পর্ক-স্থাপনের আকাক্সক্ষা করেন। ফলে অন্য ধরনের ফিগার…

  • মঁ’মার্তের শিল্পিত অঙ্গনে

    মঁ’মার্তের শিল্পিত অঙ্গনে

    স্যাক্রে ক্যর১-এর চূড়ায় গোধূলি লেগেছে। লাল মরা আলো নেমে এসেছে মঁ’মার্তের২ অলিগলিতে। এখন রাত নটা বাজে, কিন্তু সন্ধ্যাও লাগেনি। সূর্য সবে দিনের কাজ গোছাতে লেগেছে। হয়তো আরো ঘণ্টাখানেক পরে অন্য গোলার্ধে রওনা হবে। গ্রীষ্মের ফ্রান্সে অন্ধকার নামে দেরি করে। মঁ’মার্তের গলি ধরে দ্যানিজের বাড়ির দিকে চলেছি। বড় বড় গাছগুলো আড়াআড়িভাবে ছায়া বিছিয়ে দিয়েছে গলিতে। ১৫…