খেলার মাঠ নেই – তাই যেখানে যেটুকু
খোলা চত্বর পাচ্ছে
সেখানেই ফুটবল নিয়ে
নেমে পড়ছে ছেলেমেয়ের দল।
হরতালের দিন ফাঁকা রাস্তায় নামছে
ঝুঁকি নিয়ে পাহাড়ের টিলায় উঠছে
ছাদ-বারান্দাও তাদের নতুন টার্গেট
একটি স্বর্গীয় মাঠ হয়ে উঠেছে।
ফুটবল আর ক্রিকেটের ব্যাট নিয়ে
ওরা শুধু ছুটছে আর ছুটছে।
কিন্তু বাড়ি গাড়ি কারখানার জটিল পথ
অতিক্রম করে যেতে পারছে না কোথাও।
একটু খোলা জায়গা হবে
আপনার কাছে –
একটু সবুজ মাঠ
থাকলে ওদের দিয়ে দিন।

