ওপরে তাকালেই আকাশ
গাছের সীমাবদ্ধতা আছে আর পাখি
উড়ে আর কতদূর যাবে?
আকাশে থাকে অনেক কিছু
যার কোনো সমাপ্তি নেই
কিছু কাহিনি বিস্ময়কর
আছে ঘোড়া আর কালো মহিষ
মহিষের কালো চোখ আর কালো তাদের শিংগুলো!
ওপরে তাকালেই আকাশ
আকাশে থাকে অনেক কিছু
বস্তুবাদী চোখে সব কি আর যায় দেখা?
আকাশে পরীরা থাকে। ডানা পেলে পাখি নয়, নারীরা হয় পরী
প্লেটভর্তি খাবার আনে পরীরা
আর তারা পারদর্শী নৃত্য আর গীতে!
ছোট এক শিশুকে দেখি খেলনা নয়
আছে বসে কয়েক টুকরো রুটির আশায়!
ওপরে তাকালেই আকাশ
আকাশে পরী দেখা যায়
যারা দেখতে পায় পরী নিশ্চয়ই ভাগ্যবান তারা!

