মৃণাল বসুচৌধুরী
তোমার সঙ্গে হাঁটবো বলেই এই অবেলায়
বকুলতলায়
ছড়িয়ে দিলাম বর্ণমালা
উড়িয়ে দিলাম পোষ্য আমার পায়রাগুলি
দীর্ঘশ্বাসের জীর্ণ মোড়ক টুকরো স্মৃতি
অলীক ঠোঁটের শীৎকার নয়
ভিন্নমুখী
ভুলের আগুন
মৌন শপথ স্বপ্নভাষা
জন্মলোলুপ মুগ্ধতা আর
পরশপাথর
গহিন জলের অন্ধকারে ভাসিয়ে দিলাম
এই অবেলায়
তোমার দুহাত ধরবো বলে
শূন্য আকাশ সঙ্গী করে দাঁড়িয়ে আছি…

