মোহাম্মদ সাদিক
১
মেঘবালিকা মেঘবালিকা
আমার হৃদয় দশ ফালিকা
এক ফালিকা তুমি নাও
নয় ফালিকা উড়িয়ে দাও
উড়িয়ে দিলে হাজার ফুল
আকাশ জুড়ে হুলস্থুল
ভুলের মধ্যে বসবাস
মেঘবালিকার সর্বনাশ
২
নদীর পাড়ে একটি মানুষ
একটি দেহ একটি ফানুস
ফানুস দেখো হাসে-কাঁদে
ফানুস দেখো গায়
ফানুস দেখো ভাসতে থাকে
ভাটিয়ালি নায়
ফানুস দেখি ভালোবাসে
ফানুস দেখি কাঁদে
এই ফানুসের জন্যে ফানুস
ঘরবাড়িও বাঁধে
এই ফানুসের মুক্তি চাই
মুক্তি ছাড়া যুক্তি নাই

