
September 2004
এই সংখ্যার লেখা
-
একটি অভিধানের জন্ম
The Professor and the Madman : a tale of murder, insanity, and the making of the Oxford English Dictionary Simon Winchester HarperPerennial Nwe York, 1999 Price: US $ 13.00 ১৯১৫ সালের জুলাই মাসে একদিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি সি শহরের সানডে স্টার পত্রিকায় আট কলাম হেডলাইনের একটি খবর সবাইকে, বিশেষ করে আমেরিকার বিদ্বৎসমাজকে, চমকে দিয়েছিল। খবরটি…
-
নজরুল-মূল্যায়নে ভিন্নমাত্রা
নজরুল বিষয়ক দশটি প্রবন্ধ সুব্রত কুমার দাস নতুন ধারা ঢাকা, ২০০৪ দাম : ৮০ টাকা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬) জীবনাবসানের প্রায় তিনদশক অতিক্রান্ত হয়েছে। এই সময়-পরিসরে এবং জীবদ্দশায় তাঁর সৃষ্টিসম্ভার-মূল্যায়নে উৎসাহী ও মনোযোগী গবেষকদের ভূমিকা কিংবা অবদান নেহায়েত কম নয়। ‘বিদ্রোহী কবি’ হিসেবে বিশেষভাবে খ্যাত এই বিরল প্রতিভার সাহিত্যকর্ম-মূল্যায়নের বিচিত্র চিন্তনক্ষেত্র ইতোমধ্যেই…
-
বিরামপুরে অবিরাম এগিয়ে চলা
বিরামপুরের যাত্রী আল মাহমুদ ঐতিহ্য, ঢাকা, ২০০৪ দাম : ৫০ টাকাপরিশুদ্ধ বাসনাহীন জীবন আমার তবে কেন আমার গতিরোধ করিতেছ? ভিক্ষুণী শুভা (থেরীগাথা) দিনেমার সাহেব কিয়ের্কেগার্দ (Kierkegaard) জানিয়েছেন, ‘A poet is an unhappy being whose heart is torn by secret suffering, but whose lips are so strangely formed that when the sighs and the cries escape…
-
বাংলা হাইকু
কিওতো হাইকু হাসনাত আবদুল হাই নাসরীন হাই ঢাকা, ১৯৯৭ দাম : ১৫০ টাকা হাসনাত আবদুল হাইয়ের কিওতো হাইকু বইটি পেয়ে আমি একটু অবাকই হয়েছি। তিনি আমাদের একজন প্রধান লেখক। তাঁর গল্প, উপন্যাস, জার্নাল, ভ্রমণকাহিনী – এমনকি প্রবন্ধও অনেকদিন থেকে দেখে আসছি। তাঁর জার্নাল এবং ভ্রমণকাহিনী আমার বেশি ভালো লাগে। বাংলায় যাঁরা ভ্রমণকাহিনী লিখেছেন তাঁদের মধ্যে…
-
অধ্যাপক অমিয়কুমার দাশগুপ্ত
অধ্যাপক অমিয়কুমার দাশগুপ্ত : শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য অশোক মিত্র কলকাতা, ২০০৩ বইটি ভাগ্যক্রমে হাতে পাই। নাম অধ্যাপক অমিয়কুমার দাশগুপ্ত : শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য। কালি ও কলম-সম্পাদক আবুল হাসনাত অনুগ্রহ করে পড়তে দেন। তা নইলে এ-বইয়ের হদিস আমার পাবার কথা নয়। আগ্রহ বা প্রত্যাশা কোনোটিই ছিল না। কারণ এমন উদ্যোগের বিষয় কিছুই জানতাম না। অবশ্য জানার সুযোগও কিছু মেলেনি।…
-

প্রাচ্যনাটের গণ্ডার বাংলাদেশে অ্যাবসার্ড নাট্যচর্চায় আশার আলো
বুদ্ধিজীবীর অনুমান-বাক্য – ‘সব বেড়ালই মরে। সক্রেটিস মরে গেছে। সুতরাং সক্রেটিস একটা বেড়াল।’ বুদ্ধিজীবীদের যুক্তিশাস্ত্র অনেককিছুই প্রমাণ করে দিতে পারে, কিন্তু হৃদয়বৃত্তিতে কতটুকু আবেদন রাখতে পারে? মানুষের মাঝ থেকে মানবিক ব্যাপারগুলো যখন লোপ পেতে থাকে, তখন তাকে যুক্তি দিয়ে প্রতিরোধ করা যায় না, হৃদয়বৃত্তি দিয়েই করতে হয়। হৃদয় যার মরে যায় তার বেঁচে থাকাটা পশুর…
-

টোকিও থেকে জাপানি ঐতিহ্যের নোহ নাটক
১৩৩৩ সাল থেকে শুরু করে আড়াইশ বছরের কিছু কম সময় ধরে বিস্তৃতকাল জাপানের ইতিহাসে ‘মুরোমাচি-জিদাই’ বা ‘মুরোমাচি যুগ’ নামে পরিচিত। আশিগাকা শোগুন-পরিবার সেই সময় রাজধানী কিয়োতো থেকে দেশের বিস্তৃত অঞ্চলজুড়ে সর্বময় কর্তৃত্ব বজায় রেখেছিল। আশিগাকা-পরিবার শুরুতে কিয়োতোর যে-জায়গায় তাদের মূল দপ্তর প্রতিষ্ঠা করে, সেই মুরোমাচি পরগনা থেকে যুগের নামের উৎপত্তি। জাপানের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে…
-

পর
আট মুক্তিযুদ্ধ যখন তুঙ্গে, অক্টোবরের ৬ তারিখ, সকালবেলা এক কাণ্ড ঘটল। সেই কানাগলির ভেতরকার আমাদের বন্ধ গেটে হঠাৎ ধামাধাম করে লাথি মারতে লাগল কেউ। আব্বা কিংবা আজাদ কেউ বাড়িতে নেই। আমি জানালার সামনে গিয়ে উঁকি দিলাম। বাইরে তিনজন মিলিশিয়া নিয়ে দাঁড়িয়ে সেই কাবলিঅলাটা। আমাকে দেখেই উর্দু-বাংলা মিশিয়ে প্রথমে দরজা খুলতে বলল, তারপর জিজ্ঞেস করল আব্বার…
-

মানুষ, মানুষ !
॥ ৮ ॥ দিল্লি থেকে কেন্দ্রীয় সরকারের এক মুখপাত্র টেলিফোন করলেন সকালবেলা। অতি আকর্ষণীয় প্রস্তাব। বাংলাদেশের সাধারণ নির্বাচন হবে পরের সপ্তাহেই। সেজন্য বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছে। সার্ক-অন্তর্ভুক্ত দেশগুলোর একটা কোটা আছে। ভারত থেকে পাঠানো হবে দশজনকে। আমি সেই দশের অন্যতম হতে রাজি আছি কিনা। অরাজি হবার তো কোনো প্রশ্নই ওঠে না। বাংলাদেশে…
-

চামড়া
অনুবাদ : সালেহা চৌধুরী ১৯৪৬ সালে দীর্ঘদিন শীত ছিল। এপ্রিল মাসে বড় রাস্তায় হিম ঝড়ো বাতাস বয়ে গেল। বাতাস বইলো প্রবল ও কঠিন গতিতে। বরফের মেঘ মাথার উপর। ইতস্তত বিক্ষিপ্ত। ড্রিওলি নামের একজন মানুষ আস্তে আস্তে রুডি বিভলির রাস্তা ধরে এগিয়ে আসছে। করুণ শীতার্ত অস্তিত্ব¡। শজারুর মতো লাগছে তার লম্বা কোট। কলার তোলা কোটের ফাঁকে…
-
গুরু, আমার উপায় করো না পিপাসার্ত এক যোগ্যতাহীনের কথা
সঙ্গীতের বিষয়ে আমার প্রায় কারো সঙ্গেই মেলে না। আমি গীত-রচক নই, মেলে না ওদের সঙ্গে। নই সুরকার, তাদের মতো হতে পারি না, যতই না চাই তাদের কীর্তির পেছনের মানুষটিকে ধরতে। এবং নই রবীন্দ্রনাথ-আদি পঞ্চকবি, যাঁরা বাংলা গানের একটি ধ্রুপদী যুগ, ধ্রুপদী একটি শৈলীই নির্মাণ করেছেন নিজেদের লেখা গানে নিজেরা সুর করে, তাঁদেরও কোনো অক্ষম পদাঙ্ক-অনুসারী।…
-
আমরা কি একা?
এই বিশ্বব্রহ্মাণ্ডে মানুষ ছাড়াও অন্য কোনো বুদ্ধিমান প্রাণী আছে কিনা – এই বিষয়টি থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নিউট্রিনোর ভর আছে কিনা এবং যদি থেকে থকে সেটি কত। কিন্তু আমি বাজি ধরে বলতে পারি, নিউট্রিনোর ভর-বিষয়ক আলোচনা হলে সাধারণ মানুষ হাই তুলে অন্য একটি বিষয়ে চলে যাবেন, কিন্তু এই সৃষ্টিজগতে মানুষ ছাড়া অন্য…
