এই সংখ্যার লেখা

  • নতুন গোত্রের ভ্রমণগাথা

    বাংলাভাষীদের ভ্রমণ-পিপাসা বিশ্বখ্যাত তো নয়ই, এমনকি এদেশে ইউরোপীয়রা পা দেওয়ার আগে তাদের একটি পরিচিতি ছিল ‘ঘরকুনো’। এমন একটা সময় ছিল যখন সন্তানেরা পাশের গাঁয়ে গেলেও নাকি মায়েদের চোখ থেকে জল ঝরতো। আবার এর বিপরীতে বলা যায়, তাম্রলিপ্তির কথা, যেখান থেকে দেশ-বিদেশের বাণিজ্য জাহাজ গমনাগমনে ব্যস্ত থাকতো সারাবছর। কোনো বাংলাভাষীই কি সেসব অর্ণবপোতে দূরে, বিশেষ করে…

  • এভারেস্টের হাতছানি

    ইফতেখারুল ইসলাম একাধিকবার চাকরিসূত্রে ইউরোপ, বিশেষ করে ফ্রান্স ভ্রমণ করেছেন। কিন্তু তাঁর মন পড়ে আছে হিমালয়ের শ্বেতশুভ্র পর্বত-দর্শনে। এই আকাক্সক্ষা তাঁর মনে গেঁথে দিয়েছিল দেশ পত্রিকায় পড়া কতগুলি অবিস্মরণীয় ভ্রমণকাহিনি এবং বই। সবচেয়ে নাড়া দিয়েছিল উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা শেরপাদের দেশে। সেই সাধ কর্মজীবনে মেটেনি। কারণটা তাঁর ভাষাতেই বলি, ‘আমাদের সমাজে, বিশেষত নগরজীবনে প্রাপ্তবয়স্ক মানুষ সাধারণত…

  • কবিতায় অন্য দিগন্তের খোঁজে

    রেজাউদ্দিন স্টালিন শক্তিমান কবি। পেয়েছেন বাংলা একাডেমিসহ বহু দেশি-বিদেশি পুরস্কার। ২০২২ সালের একুশে বইমেলায় কবি প্রকাশনী প্রকাশ করেছে রেজাউদ্দিন স্টালিনের কাব্যগ্রন্থ অস্ত্র ভাঙার মুহূর্ত। এই গ্রন্থের কবিতাগুলিতে তিনি নতুন পেন্টালজি তৈরি করেছেন। মিলন ছাড়া নারীরা গর্ভবতী হলে তাদের সন্তান জন্মাক ঈর্ষা হয়ে। দার্শনিক এই উক্তির সঙ্গে রেজাউদ্দিন স্টালিন একই সঙ্গে আধুনিক  ও ধ্রুপদী। কবিতাকে অলংকারবাহুল্য থেকে…

  • চলমান সময়ের ছবি

    ১ পিয়াস মজিদের কাব্যগ্রন্থ অফ টপিক ৫৫টি কবিতায় সাজানো। গ্রন্থটি নিয়ে আমার এই আলোচনাকে তিনটি ভাগে বিভক্ত করার চেষ্টা করেছি। প্রথম পর্যায়ে গ্রন্থটির এমন কিছু প্রবণতাকে চিহ্নিত করার চেষ্টা করেছি, যা এটিকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। দ্বিতীয় পর্যায়ে গ্রন্থের কবিতাগুলির কিছু দিক সংক্ষেপে তুলে ধরেছি, যা কবিতার পাঠক হিসেবে আমার মনে হয়েছে সমালোচনার উপযুক্ত। শেষভাগে, আমার…

  • থিয়েটার-এর পঞ্চাশ বছর

    থিয়েটার গোষ্ঠী ভেঙে দু-ভাগ হলেও সদর্পে পঞ্চাশ বছর টিকে আছে কবীর চৌধুরী, আবদুল্লাহ আল-মামুন, ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদারের মূল থিয়েটার গোষ্ঠীর মুখপত্র নাট্যত্রৈমাসিক পত্রিকা থিয়েটার। ১৯৭২-এ যে তরুণ নাট্যকর্মীর সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়েছিল এই পত্রিকা, আজ আশির ঘরে পা দিয়েও সেই তরুণসম রামেন্দু মজুমদারের নিপুণ হাতেই সম্পাদিত হয়েছে থিয়েটারের পঞ্চাশ বছর পূর্তি সংখ্যা (ডিসেম্বর ২০২১)।…

  • আবহমানের জন্ম

    ঋণ স্বীকার করেই লেখা শুরু করছি। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের এই অমোঘ শব্দবন্ধ আমার এই লেখার যথার্থ শিরোনাম বলে বিবেচনা করছি। বাংলা গানের এক সুষম ঐতিহ্যমণ্ডিত আবহমানের জন্ম যাঁর হাতে সেই রবীন্দ্রনাথের গান নিয়ে একটি ছয়শো পাতার বিশাল আয়োজন হয়েছে যে-পত্রিকাকে ঘিরে, সেই মুদ্রার এই সংখ্যাটি হাতে নিয়ে প্রথমেই এই শিরোনামটি আমার মনে এলো। মুদ্রা কৃষ্ণনগরভিত্তিক…

  • আবুল হাসনাত স্মারক বক্তৃতা

    আবুল হাসনাত স্মারক বক্তৃতা

    কালি ও কলমের প্রতিষ্ঠাকাল থেকে পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আবুল হাসনাত। তিনি ছিলেন একাধারে কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, চিত্র-সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রগতিচিন্তার নিরলস বাহক ও সর্বোপরি একজন সফল সম্পাদক। ২০২০ সালের ১ নভেম্বর অনন্তের পথে পাড়ি জমিয়েছেন এই বিরলপ্রজ ব্যক্তিত্ব। এদেশের সাহিত্যের পরিচর্যার পাশাপাশি প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা ছিল বিস্তৃত। বিশেষত গত শতাব্দীর ষাটের দশকে…

  • শিরোনামহীন

    শিরোনামহীন

    বাংলাদেশের আধুনিক চিত্রকলা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মোহাম্মদ কিবরিয়া সমগ্র জীবন (১৯২৯-২০১১) একাগ্র চিত্র-সাধনা করে এদেশের চিত্রকলাকে উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত করেছেন। দীর্ঘ ষাট বছরের নিরবচ্ছিন্ন চর্চার মধ্য দিয়ে তাঁর হাতেই এদেশের আধুনিক চিত্রকলা পরিশীলিত বোধে উজ্জ্বল হয়েছে। বিশেষত জাপানে শিল্পশিক্ষাশেষে বিমূর্তধারায় তাঁর যে-অবগাহন হয়েছিল তখন থেকেই তাঁর সৃজন এক নবীন মাত্রা অর্জন করেছিল। জীবনের দুঃখ, বিষাদ,…

  • জাতির বিবেক : আবদুল গাফ্ফার চৌধুরী

    জাতির বিবেক : আবদুল গাফ্ফার চৌধুরী

    বাংলাদেশে আজ পত্রিকার পাঠক/পাঠিকা এমন কেউ আছেন কি না, – গত অর্ধশত বছরের পত্রিকা-পড়ুয়াদের মধ্যে এমন কেউ ছিলেন কি না, – ১৯৪৮ সাল থেকে বাঙালির জাতীয়তাবাদের উৎসের কথা যাঁরা জানেন, তাঁদের মধ্যে এমন কেউ রয়েছেন কি না – যিনি আবদুল গাফ্ফার চৌধুরীর নাম জানেন না, তা বলা দুষ্কর। বরাবরই তাঁর সমালোচক ও নিন্দুক ছিলেন –…

  • সৃজনে-সংগ্রামে হাসান আরিফ

    সৃজনে-সংগ্রামে হাসান আরিফ

    একই সঙ্গে সৃজনে নিরন্তর ক্রিয়াশীল আবার সংগ্রামেও দৃপ্তপদে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে খুবই নগণ্য। অনেককে দেখি তাঁরা শিল্পসৃষ্টিতে নিজ নিজ ক্ষেত্রে কৃতবিদ্য, কিন্তু সংগ্রাম-প্রতিবাদে অংশ নিতে তাঁদের অনীহা। তাঁরা মনে করেন, এটা তাঁদের কাজ নয়। অন্যদিকে আমাদের চারপাশে অযুত সংস্কৃতিকর্মীকে দেখি যাঁরা সাংগঠনিক কাজে আগ্রহী, অনেকে বেশ দক্ষ; কিন্তু সৃষ্টিশীলতার সঙ্গে তেমন…

  • হামচূপামূ হাফ্, রবীন্দ্রনাথ ও তাঁর সৃজনভুবন

    হামচূপামূ হাফ্, রবীন্দ্রনাথ ও তাঁর সৃজনভুবন

    রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) ভাববাদী রোমান্টিক কবি হিসেবেই সমধিক পরিচিত। মানবতার কবি হিসেবে তিনি হয়েছেন নন্দিত, কখনো অভিধা পেয়েছেন প্রাচ্যের ঋষি কবি হিসেবে; আবার কখনো-বা জমিদার কবি হিসেবে নিন্দাও জুটেছে তাঁর কপালে। সাহিত্য-চিত্রশিল্প এবং সংগীতে রবীন্দ্রনাথের স্বদেশানুরাগের কথা সুবিদিত। দীর্ঘ আশি বছরের জীবনে মানুষের মুক্তির জন্য, দেশের স্বাধীনতার জন্য রবীন্দ্রনাথ অনেক লিখেছেন – উপনিবেশবাদ-সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদের…

  • রবীন্দ্রনাথ ও বাংলার রেনেসাঁস

    রবীন্দ্রনাথ ও বাংলার রেনেসাঁস

    চতুর্দশ শতাব্দীতে ইতালিতে রেনেসাঁস বা নবজাগরণের সূত্রপাত ঘটে। পরবর্তী কয়েক শতাব্দী জুড়ে রেনেসাঁসের ঢেউ আছড়ে পড়ে ইউরোপের অন্যান্য দেশেও। রেনেসাঁসের বহুমাত্রিক ইতিবাচকতা থাকলেও যেটি মূল বৈশিষ্ট্য হিসেবে রেনেসাঁসকে চিহ্নিত করে সেটি হলো মানবমুখিনতা বা মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। এর আগে ধর্মীয় সংস্কার, দৈব বা অলৌকিকের ওপর ভিত্তি করে মানুষের চিন্তাজগৎ আবর্তিত হতো। রেনেসাঁসের আলো সেই বদ্ধ দুয়ারে…