এই সংখ্যার লেখা

  • দেবশিশু

    ইমদাদুল হক মিলন এইটুকু ভুলের জন্য এত বড় মাসুল দিতে হবে কল্পনাও করেননি সাদেক সাহেব। তিনি কাজ করেন একটা পাবলিশিং হাউসে। নাম ‘ছাত্রবন্ধু প্রকাশন’। মূলত নোট গাইড প্রকাশ করে। এই লাইনে দেশের এক নম্বর প্রকাশনা। মালিকের নাম মশিউর রহমান। এখনো পঞ্চাশ হয়নি বয়স। তুখোড় তরুণ। ষোলো বছর আগে আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে এলেন। বিবিএ,…

  • প্রেম ও মৃত্যুর গল্প

    মাসুদা ভাট্টি   ১৭ বছর অপেক্ষা করালে? তুমি আমার জন্য অপেক্ষা করেছ? বিশ্বাস হচ্ছে না। আমি অপেক্ষা করেছি। আমি তোমার সাফল্য দেখেছি এখান থেকে। আমি তোমার ফেলে আসা কাজটুকুই করেছি কেবল, তুমি যেখানে শেষ করেছিলে, অবশ্য তুমি তো শেষ করতে পারনি, তার আগেই চলে এলে। চলে আসারই কথা ছিল, আসতে চাইনি যদিও। কে আসতে চায়…

  • যে পালাতে চায়, যে হারায়

    পূরবী বসু স্বেছায় যে-জন ঘর ছেড়ে চলে যায় অথবা হারিয়ে যায়, সে আর কখনো ঘরে ফেরে না। এমন কথা অনেকের কাছে, বহু জায়গায় শুনেছি। কোনো কোনো ক্ষেত্রে কথাটার সত্যতা পরীক্ষিত হতেও দেখেছি। ব্যর্থ হতে একেবারে দেখিনি তাও হলফ করে বলতে পারব না। তবে নিজের সংসারেই তার বাস্তবায়নের কথা ভাবিনি কখনো। অথচ হারিয়ে যাবার কথা ছিল…

  • মান অথবা মন নিয়ন্ত্রণ

    মাসউদুল হক চিত্রনায়িকা মৌনতার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার খবরটি আমরা কেউ পাই অনলাইন পত্রিকার মাধ্যমে। কেউ পাই ব্রেকিং নিউজ অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে। কেউবা পাই সিএনজি চালকের কাছ থেকে। কাজের ব্যস্ততার জন্য আমরা যারা ওই তিনটি মাধ্যমের সংস্পর্শে আসতে পারিনি তারা সংবাদটি পাই চায়ের দোকানদার বকর মামার কাছ থেকে। প্রায় প্রতিদিন সন্ধ্যায় আমরা বকর মামার চায়ের…

  • প্রিয় দৃশ্য সূর্যাস্ত

    সেলিনা হোসেন  ইভলিনের সঙ্গে তাঁর প্রথম প্রেম এবং বিয়ে। তিনি তখন ছাবিবশ বছরের যুবক। বিয়ের     দু-বছর আগে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সদস্য হয়েছেন। একদিন ইভলিনকে বললেন, জানো, আমার প্রিয় দৃশ্য কী? ইভলিন হেসে বললেন, এ-বিষয়ে আমরা তো কখনো আলাপ করিনি। তিনিও হেসে বললেন, তোমার সঙ্গে শেয়ার করব বলেই তো প্রশ্নটি করলাম। বলো শুনি। ইভলিন তাঁর ডান…

  • আমি মৃত্যুর কথা ভাবি

    বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর মৃত্যুর সঙ্গে বসবাস সহজ নয়। মৃত্যু একটা অপার্থিব অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা প্রত্যহ ঘটে না। এই অভিজ্ঞতার বাস্তবতা যত বেশি এড়িয়ে থাকা যায়, তত জীবনযাপন স্বাভাবিক থাকে। বিকেলে ঘুরে বেড়ানো আমার নেশা। ভালোই লাগে গাছপালার মধ্যে ঘুরে বেড়াতে। একদিন আমি বেড়িয়ে ফিরেছি। আকাশ কালো হয়ে উঠেছে। হয়তো তুষার পড়বে। আমার গন্তব্যে পা ফেলার…

  • স্মৃতিতে নয়, স্বপ্নেও না

    জ্যোতিপ্রকাশ দত্ত আলো আর অাঁধারের মাঝখানে এক রকম অস্তিত্ব আছে – সেখানে কিছু থাকে না, কিছু ঘটে না, কিছু বোঝা যায় না, কিছু দেখা যায় না। কোনো দৃশ্য নয়। বাইরে তাকালে মুখ ভারি হয়, মন না-বোঝা দুঃখে ভরে যায়। পাশে বসা সহকর্মী জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে, এই রকম সময়ে বড় মন খারাপ করে। দ্রুত…

  • কালো মেঘ যখন গ্রাস করে সাদা চাঁদ

    মেয়েটি সুন্দরী? অবশ্যই সুন্দরী, অন্তত আমার চোখে। সৌন্দর্য তো একজন মানুষের কাছে একেক রকম। আমি যেটুকু সৌন্দর্য বুঝি, তাতে আমি মেয়েটিকে সুন্দরই মনে করি। নাম কী? তারানা। শুধুই তারানা? আমি তারানাই জানি। ওর বাবা-মা, ভাই-বোন এ নামেই ডাকে। আমিও ডাকি। আপনি চেনেন কীভাবে? তারানার বড় ভাই জাহিদ আমার ক্লাসফ্রেন্ড। আমরা একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়েছি। জাহিদের বাবা…

  • মাজাম ওস্তাগারের পোলা

    মাহবুব রেজা আমি মোজাম ওস্তাগারের পোলা। আমার দাদায় আছিল ঢাকা শহরের সেরা ওস্তাগার গো মইদ্যে এক লম্বর। হের নাম হুরমত। হুরমত ওস্তাগার। হের নাম হুনে নাই পুরান ঢাকায় এমন আদম খুঁইজা পাওন যাইব না। বেকতে অই হেরে চিনে-জানে। খুব নাম-ডাক আছিল হের। আমার দাদারা চাইর-পাঁচ পুরুষ ধইরা ওস্তাগারির কাম করে। আদি ঢাকার বহুত দালাল-বাড়ি হেগো…

  • পার্থিব-অপার্থিব

    ইমতিয়ার শামীম তখনো দিনের আলো ফোটেনি, তবু তার চোখে আলো ফুটে ছিল দিনের মতো। সারারাত ধরে অন্য সবার সঙ্গে জেগে আছে সে, জেগে জেগে কী যে দেখছে বুঝতে পারছে না। ক্ষুধায় শরীর ভেঙে আসছে, ঘুম ঘুম লাগছে, মাথা ঝিমঝিম করছে। কিন্তু চোখ দুটো এক আর হচ্ছে না কিছুতেই। কেউ কেউ অবশ্য দু-হাঁটুর মধ্যে মাথাটা গুঁজে…

  • সাক্ষ্য

    আহমাদ মোস্তফা কামাল ওমন, কাঁদো কেন? ও চোখ, কেন এত ভিজে ওঠো? – নিজেই নিজের মন আর চোখকে জিজ্ঞেস করেন আজিজুল হক। আর না করেইবা উপায় কী, ওরা যে কাজই করতে দিচ্ছে না, কোনো শাসনও মানছে না। অথচ দ্রুত কাজটি করে ফেলতে হবে, এই কবর তৈরি করার কাজটি, মুর্দাকে যথাসম্ভব তাড়াতাড়ি দাফন করার তাগিদ দিয়ে…