
July-August 2015
এই সংখ্যার লেখা
-
জ্বলে ওঠা বারুদ
স্বকৃত নোমান জেলা শহর থেকে প্রকাশিত একটি দৈনিকে, যেটির নামের ওপর ‘জাতীয় দৈনিক’ এবং নিচে ‘সত্যের সঙ্গে প্রতিদিন’ লেখা এবং যেটির সার্কুলেশন সাকল্যে দুশো কপি, কিন্তু সম্পাদক ও সংশ্লিষ্ট সাংবাদিকরা সর্বত্র দুই হাজার কপি বলে প্রচার করে থাকেন, বিজ্ঞাপনটি প্রকাশের পর শহরের সাহিত্যবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন তিনি। কবি খায়রুল বাশার প্রমুখ, ব্যতিক্রমী নামটাই…
-
উনার নাম আলাউদ্দিন
শাহ্নাজ মুন্নী আলাউদ্দিন জীবিত না মৃত সেটাই এখন নগরবাসীর সামনে সবচেয়ে বড় প্রশ্ন। শুধু বড় নয় বরং ঝুলন্ত ও জ্বলন্ত একটি প্রশ্ন। একেবারে গ্যাস, ডিজেল বা পেট্রোলের আগুনের মতো দাউ-দাউ করা জ্বলে উঠে, বাঁকা হয়ে ঝুলে থাকা বিরাট প্রশ্ন এটি। দগদগে ঘায়ের মতো প্রশ্নটা একটু একটু করে নগরের সর্বত্র ছড়িয়ে পড়ছিল, আর নগরজুড়ে সংক্রমণ, যন্ত্রণা…
-
সন্ধ্যা : প্রেম আর বিচ্ছিন্নতা নামের এক লগ্নের নাম
কাজী রাফি আট মে সন্ধ্যা সাতটায় শেষনিঃশ্বাস ত্যাগের ঠিক পূর্বমুহূর্তে তোমার মনে পড়ল, তোমার দাদি প্রায় সত্তর বছর আগে ‘সাঁঝের মায়া’ কেমন তা সরেজমিনে দেখানোর জন্য এক সন্ধ্যায় পুকুরপাড়ে বসে চাঁদের ভেতরের কালো কালো দাগমতো দৃশ্য দেখিয়ে তোমাকে চাঁদ-বুড়ির চরকা কাটার গল্প শুনিয়েছিলেন। সন্ধ্যা নিয়ে তোমার রয়েছে আশ্চর্যজনক অনুভূতি আর বিধুরতা। সন্ধ্যা তোমাকে আনমনা করে…
-
শুঁড়
রশীদ হায়দার গল্পটি বলার চেষ্টা করছি ১৯৫৩ সালের জুলাই থেকে। বহুবার লিখতে বসেছি, দশ-বারো লাইন, দেড় পাতা-দুপাতা লেখার পর মনে হয়েছে, ঘটনাটি যেভাবে ঘটেছে তা আসছে না, কিছুতেই আসছে না। ব্যর্থতায়, অসমর্থতায় নিজেকেই গালমন্দ করেছি, বড় বড় লেখক কীভাবে লেখেন বোঝার জন্য অনেক লেখা পড়েছি, এমনকি আমার নিজের লেখাও, যা একটু-আধটু প্রশংসা পেয়েছে, সেগুলোও পড়েছি,…
-
চমক রহম
মাহবুব তালুকদার চমক নামের মধ্যে একটা চমক আছে। নিজের নাম নিয়ে রীতিমতো গর্ব অনুভব করে সে। আজকাল সব লেখক নিজেরা নিজেদের নামকরণ করে থাকে। পিতৃপ্রদত্ত হাবীবুর রহমান ওসমানী বাদ দিয়ে এখন সে চমক রহম। রহম শব্দটা রহমানের শর্টকাট। রহমানকে কোনো কোনো কবি-লেখক রাহমান বা রেহমান করেছেন। কিন্তু রহম কথাটা রহমানের অপভ্রংশ হিসেবে বেটার। নতুন নাম…
-
মায়া
আনোয়ারা সৈয়দ হক লোকটার নাম বুড়ো আর মহিলার নাম বুড়ি। বয়সেও তারা বর্তমানে বুড়ো ও বুড়ি। একজনের বয়স পঁচাত্তর, আরেকজনের সত্তর। জাগতিক জীবনের সব কাজ মোটামুটি তাদের সারা হলেও তাদের মনে কোনো স্বস্তি নেই। সেই হিসাবে শান্তিরও কিছু অভাব। এর প্রতিফলন ঘটে ভোরবেলায়। যখন তারা দুজনে নামাজ পড়ার জন্যে ভোরে বিছানা ছাড়ে। নামাজ পড়া তো…
-
চোরের স্যান্ডেল
বদরুন নাহার আবদুর সাত্তার আজ হাঁটতে পারছেন না। যদিও কোহিনূর পাবলিক লাইব্রেরি থেকে তিনি হেঁটেই বাড়ি ফেরেন। কিন্তু আজ তাঁর পায়ে বড় অস্বস্তি, এমনকি খানিকটা কুটকুটে অ্যালার্জি সমস্ত পায়ে জড়ো হয়েছে আর তাতে হাত নিশপিশ করে উঠলে হাতে ধরা বইটি পড়ে যায়, উবু হয়ে তা তোলার ফাঁকে ভাবেন খানিকটা পায়ে নোখের অাঁচড় বসিয়ে নেবেন কিন্তু…
-
কালিকাপুর : দিশারী এক্সটেনশন
বুলবন ওসমান সকাল সাড়ে আটটা। বৈশাখের প্রবল হলকা দিনদুয়েক কিছুটা পশ্চাৎপদ। ফজল খাবার টেবিলে। পশ্চিমের জানালা খোলা। ঘরে পাউরুটি নেই। অগত্যা দুটো ক্রিম ক্র্যাকার আর নিউটেলার কৌটোটা খুলে বসেছে। দশতলা ফ্ল্যাট নীরব। বাসায় কেউ নেই। সেগুনবাগিচার ফ্ল্যাট থেকে দূরের উদ্যান নজরে পড়ে। আগে মাঠটা ফাঁকা ছিল। ছিল ঘোড়দৌড় মাঠ, এখন বাগান। গাছপালা বড় হয়ে যাওয়ায়…
-
গল্পের জগৎ
সৈয়দ শামসুল হক গল্পের জগৎ সে কেমন? তার কাঠকুটোই কী বা তার হয়ে ওঠাটাই বা কেমন? আরো জিজ্ঞাসা – চারপাশের জগৎ যা চোখে দেখছি, ছুঁয়ে দেখছি, ঘেঁটে দেখছি, যার জন্যে এত মাথা কুটছি, এই যে জন্ম এবং জীবন, সুখদুঃখময় এই জগতের সঙ্গে গল্পের জগতের সম্বন্ধটাই বা কী? নাকি কোনো সম্পর্ক সম্বন্ধই নেই? – যেমন…
-
প্রচ্ছদ- পরিচিতি
রফিকুন নবী বাংলাদেশের সমকালীন চিত্রের ভুবনে শীর্ষশিল্পীদের অন্যতম। তিনি রোমান্টিকতাকে পরিহার করে ছবি আঁকেন। বাস্তবধর্মিতা তাঁর সৃষ্টির প্রধান গুণ। জীবনের নানা অনুষঙ্গকে তিনি সন্ধান করেছেন নদী, নিসর্গ ও সাধারণ মানুষের জীবনসংগ্রামকে ধারণ করে। জলরং, কাঠখোদাই ও তেলরঙের কাজে তিনি যথেষ্ট পারদর্শিতা ও সিদ্ধি অর্জন করেছেন। ষাটের দশকে বাংলাদেশের স্বরূপ-অন্বেষার আন্দোলনের সময় থেকে তাঁর সামাজিক অঙ্গীকারের…
-
অমীমাংসিত
মণিকা চক্রবর্তী গতকাল বিকেলে ঢাকা এয়ারপোর্টে বিমান থেকে নামার পর থেকেই মামুনের চারপাশটা ক্রমেই একপাল মানুষের ভিড়ে ভরে উঠছে। নিজের মুখটাও ভালো করে দেখার সময় হচ্ছে না। অথচ ভেতরে ভেতরে চিন্তাটা লুকিয়ে থাকা নখের চিমটির মতো একটু পরপরই চিমটি কেটে যাচ্ছে। মহসিন ওরফে মতির বাসায়ই সে সরাসরি উঠেছে। মতির বাসা যাত্রাবাড়ী। পুরনো আমলের একতলা বাড়িতে…
