প্রত্যাখ্যান নয়,
যদি হৃদয় তাপে হৃদয় শুদ্ধ করে নিতে পারো
এক পৃথিবী প্রেম উজাড় করে দিতে পারো
কবিতার বাইরে দুজনার অসিস্ত রাখতে পারো
হাতে হাত রেখে কিছুদূর হেঁটে যেতে পারো
যদি চোখে চোখ রেখে কিছু কথা শুনতে পারো
বসমেত্মর শুরুতে ঠোঁটে ঠোঁট রাখতে পারো
যদি রাত জেগে আমাকে গান শোনাতে পারো
কপালে হাত রেখে কবিতা বলতে পারো
যদি মোহিনী খোঁপার গন্ধে মুগ্ধ করতে পারো
যদি আমাকে প্রেমের রঙে রাঙাতে পারো
তবে এসো আমাকে ভালোবাসো!

