আলোক সরকার
সবকটা অন্ধকার সাজিয়ে
যাকে ভালোবেসেছি
তার দিকে অভিশাপ
আজো বিবাস হলো না।
অবিরাম দীনতা,
অযোগ্যতা,
দীনাতিদীন মৃত্যুপ্রহর।
তাজা পুষ্পচয়ন
তাকেও
রুগ্ণ ছেঁড়াখোঁড়া করা।
মাটি থেকে শিশিরসিঞ্চিত
দূর্বাদল
মন্ত্রপূত করে অঞ্জলি
রচনা করা।
পদতল কোথায়!
দেখি ভীত সাপ কলবল করে পালাচ্ছে।

