রোকসানা আফরীন
পরমের হাতছানি
পরমের আলো
এই তো জীবন সখা, এই পরাজয়
কারাগার থেকে কারাগারে
ছিন্ন হতচ্ছিন্ন আলো
আমাকে বন্দি করে, বন্দি করে রাখে
আমার জন্মের ঋণ
এইটুকু রেখে যেতে চাই
নির্বাণ লাভের ভুলে
আমাকেই ডুবে যেতে হবে একা একা
কসমিক অন্ধকারে
ব্ল্যাকহোল কসমিকে
আলোর উদ্দেশে
মহাজাগতিক মুসাফির হয়ে…

