বাড়ি দেখলেই
সুখী সংসারের কথা কল্পনা করো না
ওটা হয়তো কপাল পোড়া
কোনো ঘর, এককালে –
সুখী মানুষের বাসস্থান ছিল!
বাসস্থান মানেই কি সংসার?
উদ্বাস্তুদেরও বাসস্থান থাকে,
গৃহে থাকে তৈজসপত্রের খুনসুটি।
সংসারে থাকতে হয়
ব্যক্তিগত কেউ একজন
যে আঙুলের ডগায় ঝরে পড়া চুল
পাকিয়ে পাকিয়ে আবদার নিয়ে বলবেন :
তাড়াতাড়ি এসো কিন্তু …

