
September-October 2023
এই সংখ্যার লেখা
-

সম্পর্কের অন্তরালের রূপ-অরূপ
বাংলা ঐতিহ্যবাহী নাট্যরীতিতে জীবনকে ব্যাখ্যামূলক দৃষ্টিতে দেখানো হলেও ইউরোপীয় নাট্যরীতিতে জীবনের দ্বন্দ্বই প্রধান। কনস্ট্যানটিন স্তানিসøাভস্কি যখন বলেন, ‘নাটকে বাহ্যিক অ্যাকশন নয়, মানসিক অ্যাকশনই অ্যাকশনের আত্মা।’ কিন্তু ঊনিশ শতকের দার্শনিক-নন্দনতাত্ত্বিক বেনেদোত্তো ক্রোচে যখন প্রশ্ন করেন, ‘সুন্দরী নারীর সৌন্দর্যবর্ধন করে যে অলংকার তার মূলে কী আছে স্বর্ণটুকু?’ তখন শিল্পের অন্তর্গত সৌন্দর্যের দিকেই সাধারণত দর্শকের দৃষ্টি নিবদ্ধ হয়।…
-
অমিয় দেবের গদ্যসংকলন ও ‘বই পড়া’
অমিয় দেবের সদ্য প্রকাশিত বই গদ্যসংকলন (দে’জ পাবলিশিং, কলকাতা, ২০২৩) শুরু হয়েছে ‘বই পড়া’ নামের ১৩ পৃষ্ঠার এক বক্তব্যে ঠাসা, দার্শনিকতায় ভরপুর কথাবার্তায়। ‘কথাবার্তা’ শব্দটি গ্রহণীয় এজন্য যে, গ্রন্থকার বইটির পর্ব ৬-এর একটি নিবন্ধের নাম দিয়েছেন ‘কবিতায় ছবি ও গান নিয়ে কিছু আবোলতাবোল’। বইটির বিষয়-বৈচিত্র্য আপাত অন্তহীন, গুরুত্ব ও বুদ্ধিদীপ্তিতে শাণিত। বইটি শেষ হয়েছে এক…
-
‘বিদ্রোহী’ কবিতার নতুন ব্যাখ্যা
বিশ্ব-কবিতার ইতিহাসে কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬) ‘বিদ্রোহী’ কবিতা এক অনন্যসাধারণ নির্মাণ। শতবর্ষেরও আগে রচিত এ-কবিতা এখনো প্রাসঙ্গিক, এবং অব্যাহতভাবে প্রাসঙ্গিক থাকবে পৃথিবীতে যতকাল মানুষ থাকবে, ততকাল। মাত্র বাইশ বছর বয়সে নজরুল রচনা করেন প্রায় দেড়শো পঙ্ক্তির এই কবিতা। নজরুলের ‘বিদ্রোহী’ কবিতায় দুজন মানুষ আছেন – একজন বক্তা, একজন শ্রোতা। বক্তা বা পুরোহিত তার শ্রোতা কিংবা…
-
ভাষার পথ ধরে গভীর অনুসন্ধান
ভাব প্রকাশের মাধ্যম হিসেবে মানুষ সৃষ্টি করেছে ভাষা। সময়ের সঙ্গে চেষ্টা করেছে তাকে নানাভাবে সুশৃঙ্খল করতে। তৈরি করেছে বিবিধ নিয়মকানুন, সুনির্দিষ্ট রূপরেখা। কিন্তু শৃঙ্খল দিয়ে সবসময় কি বেঁধে রাখা গেছে ভাষাকে? ভাষার চেনারূপের এক ধরনের বিপর্যয় পরিলক্ষিত হয় কবিতায়। চিত্রকলা বা চলচ্চিত্রের মতো শিল্পমাধ্যমগুলিতেও প্রায়শ ভেঙে পড়ে আমাদের চেনা বাস্তবের দৃশ্যমান রূপ। এই ভাঙন বা…
-
চাওয়া-পাওয়ার দ্বন্দ্ব
মুর্শিদা জামানের আগ্রহের বিষয় অনেক। তিনি সাহিত্য-সংস্কৃতির নানা শাখায় কাজ করে চলেছেন। লেখালেখি, বিশেষ করে কথাসাহিত্যে তাঁর ঝোঁক বেশি। সম্প্রতি বেঙ্গল পাবলিকেশন্স থেকে বেরিয়েছে মুর্শিদা জামানের তেরোটি গল্পের সংকলন অপ্রতিরোধ্য বসন্ত। সমসাময়িক জীবনের জটিল প্রসঙ্গকে এসব গল্পে নানা আঙ্গিকে তুলে আনতে প্রয়াসী হয়েছেন মুর্শিদা জামান। নিম্নে বর্ণিত গল্পগুলো ছাড়াও এ বইয়ের অন্য গল্পগুলো হলো –…
