
September 2016
এই সংখ্যার লেখা
-
জার্নাল, এপ্রিল
আলতাফ হোসেন খবরের পর খবর বলে যাচ্ছে নির্বোধ বাক্সগুলি অবাধ কণ্ঠগুলি আমি বসে আছি আমার শেষের কথাটি বলতে যেই ভাবলাম ‘শেষের’ বিজ্ঞাপনের মেয়েরা হেসে কুটিকুটি আবারো একটি লাইনের সঙ্গে যুক্ত হচ্ছে আরেকটি লাইন কিন্তু ফোন বেজে উঠছে না এর মধ্যেই ভূকম্পনের খবরগুলি আসতে শুরু করেছে উৎপত্তির কথা বলছে কোনো এক দেশের…
-
জীবন একটাই
রাতুল দেববর্মণ যখন বৈধ বিশ্বাসের ডানা ভেঙে পড়ে শরীরের পলেস্তারা সব খসে যায় তখুনি বুকের ভিতরে এসে নীলকণ্ঠ পাখি ডানা ঝাপটায় চেপে ধরে সময়ের নগ্ন অসুখ বুকে লেগে থাকে ভোরের শিশির যেন ডাকে মৌনী চিতা সমন জারি করে ‘কাছে আয়’ সবাই কি আর জানে জীবনের সব মানে – শুধু তাকে কেউ নিয়ে যায় নীরব…
-
নিতল গহবর
মাহবুব সাদিক স্বপ্ন দেখার মতো চোখ নেই আর কারো প্রাচ্যে কিংবা দূরপ্রাচ্যে তবু গভীর বিস্ময়ে দেখি কোমল রোদের নিচে কোদালের ফালে বাংলার কৃষকেরা নক্ষত্রের মতো জ্বলজ্বলে স্বপ্ন খুঁড়ে তোলে, যদিও মাটি নেই আর নেই প্রকৃত ও প্রাকৃত মানুষ পায়ের তলায় কালো নিতল গহবর আলোড়িত হওয়ার মতো হৃদয়ের সুনন্দ উদ্ভাস কোথায় স্থিরতা পাবে কেউ তা জানে…
-
দুটি কবিতা
অলোকরঞ্জন দাশগুপ্ত অনন্তের স্তনবৃন্তে অনন্তের স্তনবৃন্তে শরণার্থী এক শিশু ঘুমিয়ে রয়েছে, ভূমধ্যসাগরে ওরা দুইজন একই নৌকায় ভেসে আছে, ইটালির দিকে ওই মগ্নতরী দোলে; শিশুটির মা নেই, অনন্ত তাকে দুধ দেবে বলে এক অপ্সরীর কাছে একটি স্তনযুগ ভিক্ষা চায়। খেলতে নামলে কালো ব্যাজ পরে নিয়ো তথাপি তোমায় খেলতেই হবে, দুপুরে আজ যদিও…
-
রুপার চুড়ি মুল্করাজ আনন্দ্
অনুবাদ : সম্পদ বড়ুয়া ঝাড়ুদারনি সজনির মণিবন্ধে রুপার চুড়ি দেখার সঙ্গে সঙ্গে শ্রীমতী গোপী গলের মুখের কোনার রেখাগুলো আরো গভীর হয়ে ওঠে। তার ফ্যাকাশে চেহারা বিবর্ণ রূপ ধারণ করল, চকচকে ললাট সংকুচিত হয়ে ভ্রূকুটিতে পরিণত হলো। বর্ষার সূচনা-মাস শ্রাবণের প্রথম দিনে স্বামীকে খুশি করার জন্য শ্রীমতী গোপী রান্নাঘরে মিষ্ট রুটি ভাজছিলেন। সেখান থেকে হঠাৎ…
-
সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের এক উজ্জ্ব নক্ষত্র
সুজয়েন্দ্র দাস বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা মনে পড়লে আমরা অনুভব করি, তিনি আমাদের মধ্যে, বিশেষ করে সাহিত্যপিপাসু মানুষের মনে, চিরবিরাজমান। বাংলা সাহিত্যের ভা-ারে তিনি যে অমূল্য সম্পদ রেখে গেছেন তা আমরা কেমন করে বিস্মৃত হতে পারি। সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের অঙ্গনে অনবদ্য যেসব সৃষ্টি করে গেছেন, তা ভারত ও বাংলাদেশের সাহিত্যপিপাসু মানুষ…
-
রবীন্দ্রনাথের একটি অগ্রস্থিত রচনা
পূর্বলেখ : ভূইয়া ইকবাল রবীন্দ্রনাথের একটি অজানা রচনা পাওয়া গিয়েছে। প্রয়াণের কয়েক মাস আগে কবি শান্তিনিকেতনে একটি ভাষণ দিয়েছিলেন। ভাষণটি ‘নূতন কবিতা’ শিরোনামে হাতে-লেখা পত্রিকা সাহিত্যিকায় ১৩৪৭-এ গ্রথিত হয়েছিল। তবে এখন পর্যন্ত রবীন্দ্র-রচনাবলীতে বা কবির কোনো বইয়ে প্রকাশ পায়নি। কবি শান্তিনিকেতনে যেসব মৌখিক বক্তৃতা দিতেন, আশ্রম বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে কেউ-কেউ (দু-একজন শিক্ষকও) সেসব ভাষণের অনুলিখন…
-
হেরমান হেসের সিদ্ধার্থ [ভারতীয় দর্শনভিত্তিক একটি পাশ্চাত্য উপন্যাস] মার্টিন কেম্পশেন
অনুবাদ : জয়কৃষ্ণ কয়াল আমাদের বয়ঃসন্ধির দিনগুলোয় বা সদ্য যুবক বয়সে যদি হেরমান হেসের উপন্যাস না পড়তাম, তাহলে আমাদের শিক্ষা তথা বিশ্বদর্শন সম্পূর্ণ হতো না। জার্মানিতে হেসে ছিলেন আমাদের জীবনের অঙ্গ। ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যাপারে কিছুটা পিতৃপ্রতিম, রবীন্দ্রনাথ যেমন ভারতবর্ষে, বিশেষ করে বাংলায়, এখন যেখানে আছি আমি। জার্মান লেখক হেরমান হেসে (১৮৭৭-১৯৬২) এদেশে সর্বাধিক…
-
বেগম রোকেয়ার সাহিত্য ও নারীবাদী চিন্তার গতিপ্রকৃতি
নাজিব ওয়াদুদ নারীমুক্তি, নারী-স্বাধীনতা, লিঙ্গ-বিতর্ক এবং নারীবাদ (feminism) একেবারেই আধুনিক প্রপঞ্চ, এবং উদ্ভব প্রায় একইসঙ্গে ইউরোপ ও আমেরিকায়। এই শব্দবন্ধগুলো বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের শুরুতে বুদ্ধিবৃত্তিক আকার পায় এবং শেষদিকে জনমুখীনতা অর্জন করে। নারী-স্বাধীনতার প্রশ্নটি শতাব্দীপ্রাচীন, তবে এর বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের ইতিহাসের শুরু মোটামুটি ১৮৩০ সাল থেকে। এক ধরনের বৈশিষ্ট্য নিয়ে এটি ব্যাপ্ত…
-
দুর্লভ আলোর নাম আবুল মনসুর আহমদ
ইমরান মাহফুজ আবুল মনসুর আহমদ বাংলার ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের অকুতোভয় এক যোদ্ধার নাম। উপমহাদেশে অনেকবার উচ্চারিত হয়েছে এ-নাম। তাঁর স্বাতন্ত্র্য আমাদের কাছে এসেছে নানাভাবে। কখনো রাজনীতির মঞ্চে, কখনো সংবাদপত্রে, কখনো সাহিত্যে স্যাটায়ারিস্ট ও প্রবন্ধের চিন্তানায়ক হিসেবে। আইনজীবী হিসেবেও নামটি সুপ্রিয়। তাঁর জীবনের শুরুতে বাঙালি মুসলমানের চেতনায় উন্মেষযুগকে দেখেছেন, যৌবনে উপমহাদেশের স্মরণীয় আন্দোলনের সঙ্গে জড়িত…
-

-

শিল্পী ও কর্মী মহাশ্বেতা দেবী: দুই ভুবনের কারিগর
সমস্ত পৃথিবীর প্রান্তজনদের জন্য যে মা কাঁদেন – তাঁর নাম মহাশ্বেতা দেবী
