এই সংখ্যার লেখা

  • কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৫

    কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৫

    চার বিভাগে উদীয়মান চার তরুণ-তরুণী পুরস্কৃত অষ্টমবারের মতো প্রদান করা হয়েছে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৫’। এ পুরস্কার প্রবর্তন করা হয় ২০০৮ সালে। এবার সাহিত্যের পাঁচটি বিভাগের মধ্যে চারটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। কবিতায় ধানের ধাত্রী গ্রন্থের জন্য শামীম হোসেন, কথাসাহিত্যে ধাতব সময় গ্রন্থের জন্য ইমরান খান, প্রবন্ধ-গবেষণা-নাটকে বাংলাদেশের পালকি…

  • মাহমুদ কামাল : নম্রনীল কণ্ঠের কবি

    নির্বাচিত কবিতা মাহমুদ কামাল বিশ্বসাহিত্য ভবন ঢাকা, ২০১৫ ৩০০ টাকা কবিতার শিল্প, প্রকরণ ও বিষয়মগ্ন ঐতিহ্যকে আত্মস্থ করে এই সময়ে যাঁরা কবিতা-চর্চা করেন মাহমুদ কামাল তাঁদের অন্যতম। বহুকৌণিক কাচের বর্ণবিচ্ছুরণের মতো জীবনকে তিনি নানাভাবে ঘুরিয়ে-ফিরিয়ে দেখেন, তাতে মননের আলো ফেলে, স্বল্প কথায় সুন্দর চিত্রকল্পে, অনিন্দ্য ছন্দ, সৌকর্যে নিটোল নান্দনিক কবিতা লেখেন। তাঁর কবিতার শব্দ-সংহতি, প্রায়োগিক…

  • তিলোত্তমা মজুমদারের আটটি উপন্যাস : একটি ভূমিকা

    নববইয়ের দশকে যে-কজন লেখকের আবির্ভাব ঘটেছিল পশ্চিমবঙ্গের সাহিত্য-অঙ্গনে তাঁদের অনেকেই তুবড়ির বর্ণচ্ছটা দেখিয়ে, প্রভূত ধূম উদ্গিরণ করে কিয়ৎকালের মধ্যেই নির্বাপিত হলেও, তিলোত্তমা মজুমদার পাঠকের মধ্যে বিগত দুই দশক ধরে থেকে গেলেন। এর একটি বড় কারণ এই যে, তিলোত্তমার সৃজনের নতুন ভাষা, আধুনিক মানবমনের গভীর পরিজ্ঞান। আধুনিক মধ্যবিত্ত নারীর পারস্পরিক সম্পর্ক-কাঙ্ক্ষা-যৌনতা শতাব্দীপ্রাচীন সংস্কার ছিঁড়ে-খুঁড়ে, সমস্ত চাপান…

  • আল মাহমুদ : কবি ও কথাশিল্পী

    বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রধান কবি ও কথাসাহিত্যিক আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইলে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালে ভাষা-আন্দোলনের সময় দশম শ্রেণির ছাত্র ছিলেন। এই আন্দোলনকে নিয়ে তিনি চার লাইনের একটি কবিতা লিখে পুলিশি হয়রানির শিকার হন। গ্রেফতার এড়াতে তিনি দেশের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে পালিয়ে বেড়ান। এ-কারণেই তাঁর অ্যাকাডেমিক শিক্ষার…