এই সংখ্যার লেখা

  • গ্রীষ্মবিদায়ের কাব্য

    মনজুরুল হক চার ঋতুর দেশ জাপানে প্রতিটি ঋতু তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য নিয়ে ধরা দেয়। ফলে ঋতুর পালাবদলও উৎসাহী মানুষের দৃষ্টি এড়িয়ে যায় না। গ্রীষ্মের সেরকম এক নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে সিকাডা বা ঘুর্ঘুরে পোকার বিরামহীন কান্না। এই কান্নার মধ্যেও সময়ের হেরফের লক্ষণীয়ভাবে ফুটে ওঠে। গ্রীষ্মের শুরু আর শেষদিকের সেই কান্নার সুরে বিস্তর পার্থক্য লক্ষ করা…

  • জর্জদার সেঞ্চুরি

    শঙ্করলাল ভট্টাচার্য রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষের উদ্যাপনে বাঙালি কেমন করেই জানি ভুলে রইল যে, এ-বছরটায় ১৫০তম জন্মদিন বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়েরও। এই বাইশে  শ্রাবণে কবির সপ্ততিতম মৃত্যুবার্ষিকীও স্মরণ করল বাঙালি; কিন্তু এখনো কীরকম সে ভুলে থাকছে ৬ ভাদ্র তারিখটা (ব্রাহ্ম সমাজের পত্তনের তারিখও এটা), যেদিন এ-বছর শতবর্ষে পা দিচ্ছেন কবির গানের সেই যুগন্ধর শিল্পীটি – দেবব্রত বিশ্বাস।…

  • আইটিআই থিয়েটার উৎসব-২০১২

    আ বু  সা ঈ দ  তু লু ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বাংলাদেশ কেন্দ্র গত ২৭ মে-৩ জুন, ২০১২ পর্যন্ত বাংলাদেশের শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার ও স্টুডিও থিয়েটার হলে আয়োজন করে একাদশ আন্তর্জাতিক নাট্যোৎসব, সেমিনার ও ওয়ার্কশপের। এ উৎসবে সহযোগিতা করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। আন্তর্জাতিক নাট্যোৎসব উল্লিখিত হলেও মূলত এশিয়ার দেশগুলোর মধ্যকার নাট্য পরিবেশন হয়েছে।…

  • শিল্পভাষার ব্যাকরণ

    শুদ্ধ বন্দ্যোপাধ্যায় Atonko kali, Nasrin Begum শিল্প কী জিনিস – এ-প্রশ্নের নানাবিধ উত্তর-অনুত্তর আছে; থাকবেও। কিন্তু শিল্পের যে-বৈশিষ্ট্যটি সবার কাছেই এক, তা হলো এর পরিবর্তনশীলতা। শিল্প কিংবা শিল্পচর্চা কখনই এক জায়গায় দাঁড়িয়ে থাকেনি। সভ্যতার সঙ্গে সঙ্গে মানুষের দর্শন ও নন্দন চিন্তার মতোই বদলেছে তার জল, স্থল ও হাওয়া। চলেছে পরীক্ষা-নিরীক্ষা আর নতুনভাবে দেখার খেলা। বিশ্লেষণের…

  • মৃত্যুই শেষ কথা নয়

    সমরেশ মজুমদার আজ দুপুরে ঢাকায় এসেছি। প্রতিবারের মতো ঢাকা ক্লাবে স্থিতু হয়ে মুঠোযন্ত্রটা তুলে নাম্বার টিপতে গিয়েই শক্ত হলাম। না। এই নাম্বার টিপলে মুঠোযন্ত্র আমাকে সেইখানে কথা বলাতে পারবে না যেখানে হুমায়ূন আহমেদ এখন থাকতে পারেন। সাতাশি সালে পরিচয়। ঘনিষ্ঠতা বিরানব্বই থেকে। এর মধ্যে যতবার এসেছি, এসেই ফোন করেছি। সে উচ্ছ্বসিত গলায় বলেছে, ‘আরে সমরেশদা,…

  • দেখার নানা রূপ

    দেখা : মাহমুদুল হোসেন-সম্পাদিত আহমেদ খালেদা বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাণের ধারাটি গড়ে উঠেছে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সোপান বেয়ে। এ-আন্দোলনের সঙ্গে বরাবর যুক্ত ছিলেন মাহমুদুল হোসেন; খুব তরুণ বয়স থেকেই চলচ্চিত্র সংসদ আন্দোলনের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে এসেছেন। আশি ও নব্বইয়ের দশকে তানভীর মোকাম্মেলের সহযোগী হিসেবে পরিচালনা করেছেন ঋত্বিক চলচ্চিত্র সংসদের কর্মকাণ্ড। সেইসঙ্গে নিজেকে নিয়োজিত…

  • অভিষেকেই সেঞ্চুরি

    সৈয়দ আজিজুল হক সুখের কাছে বসবাস তুষার কণা খোন্দকার পাঠসূত্র ঢাকা, ২০১২ ২০০ টাকা গল্প রচনার আধুনিক রীতি-পদ্ধতিকে অঙ্গীকার করেই নবীন এই লেখকের যাত্রা শুরু হয়েছে। গল্পদেহের পরতে পরতে তিনি বিছিয়ে রেখেছেন তাঁর সম্ভাবনার সকল ইঙ্গিত। কি বিষয়গত বৈভবে, কি কাহিনি বয়ানে, কি চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণে, কি উপমা চয়নে, কি ব্যঞ্জনাধর্মী ভাষা সৃজনে – সর্বত্রই…

  • একটি মেয়ে

    আফসার আমেদ ॥ ২১ ॥ সন্ধ্যা সাড়ে ১০টা বেজে গিয়েছিল মেমারির শীতলাতলায় পৌঁছতে সেঁজুতিদের। মা হইচই ফেলে দেয়। বউদি শাশ্বতী বেরিয়ে আসে। মা কাঁদে। কিন্তু তার হর্ষ বেশি। কথার ঝড় তোলে। ‘আরো সকাল সকাল বেরোতে হয়। ট্রেন ঠিকঠাক পেয়েছিলি? ভিড় ছিল নাকি গাড়িতে? আসবি যখন নবর মোবাইলে ফোন করে দিলি না কেন? নব কাজ থেকে…