এই সংখ্যার লেখা

  • শিল্পাঙ্গনে কারু তিতাসের একক প্রদর্শনী  স্মৃতির জোনাকি

    শিল্পাঙ্গনে কারু তিতাসের একক প্রদর্শনী স্মৃতির জোনাকি

    নিমগ্ন তাকিয়ে আছি আকাশের দিকে, নক্ষত্রের ওপারে কী আছে ভাবি। এই যে এলাম সব ছেড়েছুড়ে… তবু আসতেই হ’ল, টেবিলে আপেলগুলো হেসে উঠে, শামসুর রাহমান   নিজের ভেতরে এক গুমোট স্মৃতি অব্যক্ত থেকে যায় সবারই। তিতাসেরও তাই। তিতাস খুব ভোরের আকাশ দেখেন না, কারণ দীর্ঘ রাত জেগে থাকার পর তিতাসের চোখে ভোর আবছা হয়ে আসে। তেল,…

  • ত্রিশজন শিল্পীর যৌথ প্রদর্শনী পেছন ফিরে দেখা

    ত্রিশজন শিল্পীর যৌথ প্রদর্শনী পেছন ফিরে দেখা

    আ টত্রিশ বছর আগে একই শ্রেণিতে ভর্তি হয়ে চারুশিল্পে পাঠ নেওয়া  ত্রিশজন শিল্পীর সম্মিলিত এক প্রদর্শনী সম্প্রতি অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। প্রদর্শনীর শিরোনাম ‘ফিরে দেখা’। ১৯৭৯ সালে দেশের নানাপ্রান্ত থেকে ঢাকার তৎকালীন বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে আমরা অর্ধশতাধিক নবীন পাঠ নিতে এসেছিলাম। প্রাকডিগ্রি পর্যায়ে শিক্ষক হিসেবে পেয়েছিলাম মাহমুদুল হক, মাহবুবুল…

  • নিমা ইউশিজের কয়েকটি কবিতা

    নিমা ইউশিজের কয়েকটি কবিতা

    ফার্সি কবিতার আধুনিকায়ন তথা মুক্তকধারা প্রবর্তনে কবিনিমা ইউশিজের সৃজনশীল অবদান বিশাল

  • কথাসাহিত্যের শিল্পশৈলী : অ্যালিস মুনরোর সঙ্গে কথোপকথন

    কথাসাহিত্যের শিল্পশৈলী : অ্যালিস মুনরোর সঙ্গে কথোপকথন

    ভাষান্তর : হোসেন আলমগীর   কানাডার কথাসাহিত্যিক অ্যালিস মুনরো ২০১৩ সালে নোবেল পুরস্কার অর্জন করেন।তিনি মূলত ছোটগল্পকার।ছোটগল্প রচনায় অসাধারণ নৈপুণ্য তাঁকে এ-সম্মান এনে দিয়েছে।অবশ্য এর আগেও মুনরোর সাহিত্যকর্মের স্বীকৃতি এসেছে; নিজ দেশে তিনি তিনবার ‘Governor General Award’ লাভ করেছেন এবং ২০০৩ সালে তিনি Away From Her গল্পগ্রন্থের জন্য অর্জন করেছেন ‘Man Booker International Prize’।তাঁর ছোটগল্প…

  • চিরকাল ঘুমায় এবার

    জহুরুল ইসলাম   ঝলমলে রৌদ্রের অন্ধকারে, পথের কিনারে, জলে ছেঁড়া ফুল পড়ে থাকে অশ্বত্থের তলে।   এই পথে পথিকের আনাগোনা ঢের। তবু চুপিসারে ফেলে অন্ধকারে গিয়েছে যে চলে।   তরাসে বাতাসে বুক তার হিম হয়ে আসে। অাঁখি দুটি তার চিরকাল ঘুমায় এবার।   আকাশের তারা ঢালিতেছে আলোর ফোয়ারা। তবু চোখে ঘুম, বাহিরে কান্নার ধুম।

  • পাহাড়ের খোঁজে

    নওশাদ জামিল   শহরে পাহাড় নেই। পাহাড়ের খোঁজে চারদিকে ছড়িয়ে পড়েছি আমি। বিসত্মৃত শহর পার হয়ে যেতে যেতে – তারপর অনেক মাইল হেঁটে গিয়ে মনে হয় – এ-শহরে আমার আপন কেউ নেই।   খালা নেই, মামাও নেই। গুহাঘরে প্রতিদিন যারা কাজ করে, সুন্দর সুন্দর জামা-শার্ট তৈরি করে তারাও আপন নয়। দলবেঁধে গুহা থেকে তারা সন্ধ্যায়…

  • পাতা-পোড়ানোর কাল

    সেলিম মাহমুদ   আমি আমার গভীরে আর দেখি না পাতা-পোড়ানোর কাল হলুদ-বিবর্ণ পাতা সব করে কলরব রাত্রি পোহাইল, কাননে কুসুমকলি সবই ফুটিল!   এক প্রহরের সেই যে অর্জন; যাকে দেখি না রুটিনে তবে খাতার পাতায় তার সীমাহীন চলাচল টের পাই ভ্রমরের গুঞ্জরণে আর পাই সুইচোরা নামে ছোট এক পাখির বাসায়।

  • সালতামামি

    জাহিদ মুস্তাফা   যে গেছে সে ভালোয়-মন্দে মেশা সে দিয়েও গেছে নিয়েও গেছে কিছু মহাকালের মহাজনের অযুতকালের আয়ুরেখার পিছু। বছরশেষের হিসাব-নিকাশ, সে এক অন্বেষা সময়রথের লেনাদেনায় নিত্যকালের নেশা। যে গেছে সে যাক, মনের খোরাক মেপে স্মৃতির ভেতর গতির বোরাক চেপে যাক না সময় চতুর খেলায় জিতে বিস্মৃতি-দূর অবহেলার গভীরতর শীতে। টানাপড়েন হিসাব কষে কষে বেহিসেবের…

  • হারিকেন ১২

    সুহিতা সুলতানা   আজ এমন দিনে তারে বলা যায় নিষ্পেষিত হাওয়ায় উলঙ্গ আনন্দ নিয়ে কালো বন্যতায় চৌদিক অাঁধার করে রাখে সে কী কখনো কারো ছিল? এত হিংস্রতা ভালো নয় জেনো, দাসত্বের চেয়ে মৃত্যু ঢের শ্রেয় দাহ আর নির্জনতায় কথার ভিন্নতা দীর্ঘ সময়ের ভেতরে ক্রমশ অচেনা শহরের উপকণ্ঠে নিয়ে যায়

  • লোকগল্পের কবিতা

    আমিনুর রহমান সুলতান ঘোড়াদৌড়ের মাঠ পেয়েছেন যে খেলে যাবেন ধলপ্রহর অবধি ঘোড়া থামান ঘোড়া থামান ঘোড়া থামে থামতে থামতে তো কিছুটা সময় নেবেই সময় সে কোথায় না নেয়, নেয় না বরং দেয় দেয় মিছিলের কণ্ঠে; গণজাগরণ মঞ্চে লোকগল্পের আসর পাতিয়ে বলে যায় ভোরের দিঘিরপাড়ে গোসল সারা গৃহস্থ আর চোরের কাহিনি, যে যাকে যেভাবে নেয় কার…

  • লীলা

    পার্থপ্রতিম আচার্য হাঁটুসমান জলে কাঁধ তুলে দাঁড়িয়েছে দামঘাস… তলিয়ে যাওয়া বীজতলা, দিগ্বিদিকের কাদা পায়ে পায়ে এসে ঠেকেছে ভেজা সড়কের লীলায়।   ছাউনি-টানা দোকানের বেঞ্চ বিড়ি টানছে যুদ্ধফেরত রাম, চা খাচ্ছে রগচটা লক্ষ্মণ… বানিয়ে তোলা চরিত্র চরণাঘাতে আছড়ে ভেঙে হাত ফসকে পালিয়ে গেছে ধুরন্ধর রাবণ।   চালের আড়ত, বৃহদাকার লজ অবৈধ অশোককাননের দখল নিয়েছে পঙ্গপাল পুলিশ,…

  • এসরাজ

    তুষার কবির   ফেলে-দেয়া নোটবুক খুলে তুমি পেয়ে গেছ যত ভ্রম স্বরগ্রাম – বিকেলের ধূলিরেখা – আর চেরাই কাঠের সান্ধ্যগান।   মায়াজালে ঘুরপাক খাচ্ছে দ্যাখো তোমার কোটর – নেমে যাচ্ছে ঠান্ডা জলস্রোত করোটির রেখাপথে ভেঙে যাচ্ছে কৌণিক প্রিজম – টুকরো টুকরো ক্রিস্টালের কণা।   এবার গানের খাতা খোলো; জমে থাকা ধূলি ঝেড়ে গোধূলির স্বরলিপি থেকে…