
June 2022
এই সংখ্যার লেখা
-
পরিযায়ী পাখিদের ছায়া
পৌরাণিক পৃষ্ঠা খুলে জেগে উঠছে দানব দেশে দেশে মানুষের পৃথিবী উধাও, মাথাহীন – উদর ও লিঙ্গময় ঊনমানুষের নিয়ত মিছিল দিকে দিকে যে ঘাস জেনেছে জমিনে গজানো শেকড়ের পরম্পরা তাকে আজ উপড়ে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত কতিপয় দুর্বিনীত হাত বহুকাল ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা গাছকে বলা হলো – ‘এ ভূমি তোমার নয়। হেঁটে যাও পরিযায়ী পাখিদের ছায়া…
-

আফগানিস্তানের হাজারা সম্প্রদায়ের কবি ইলিয়াস আলভির কবিতা
দারি ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ : ফাতেমেহ শামস ও লিওনার্ড শোয়ার্টজ্ বাংলায় ভাষান্তর : মঈনুস সুলতান কবি ও চিত্রকর ইলিয়াস আলভির জন্ম ১৯৮২ সালে, আফগানিস্তানের ডায়কুন্দি প্রদেশে। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন, প্রথমটি কাবুল ও বাকি দুটি প্রকাশিত হয়েছে তেহরান থেকে। দারি বা আফগানিস্তানে প্রচলিত ফার্সি ভাষার সাম্প্রতিককালের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি আলভি। কবিতা লেখার…
-

আলী আনোয়ার স্মরণে রবে নীরবে হৃদয়ে, মননে রহিবে সরবে
I sometimes think that so much has been written in literature about love and so little about friendship that there is a real need to redress the balance without trying to redefine friendship under some kind of a broadened umbrella of love when they are not really the same things at all. – অমর্ত্য সেন,…
-

হাসান হাফিজুর রহমানের রাজনৈতিক চেতনার উদ্ভাস
একজন কবির কাছ থেকে আমরা কী আশা করি? তাঁর কাছে একেকজন পাঠকের একেকরকম চাহিদা থাকে। তবে প্রাজ্ঞ পাঠকের প্রায় সবাই একজন কবির কাছে আশা করেন তাঁর মৌলিকতা, তাঁর কাব্যসৃষ্টির অভিনবত্ব। আজ থেকে অনেক বছর আগে, ১৮৮৬ সালে, কবি জেরাল্ড হপকিন্স (১৮৪৪-১৮৮৯) জানিয়েছিলেন,\ `Every true poet, I thought, must be original and originality a condition of…
-

অপ্রকাশিত সাক্ষাৎকার : সফিউদ্দীন আহমেদ
(২৩শে জুন ১৯২২-২০শে মে ২০১২) সাক্ষাৎকার গ্রহণ : মতিন রায়হান প্রসঙ্গকথা সফিউদ্দীন আহমেদের জন্ম কলকাতার ভবানীপুরে। শিল্পী কাইয়ুম চৌধুরী এক সাক্ষাৎকারে তাঁর সম্পর্কে বলেছেন : ‘তাঁর পায়ের নিচে বসে ছবি আঁকা শিখেছি। তিনি আমাদের শিল্পকলার পুরোধা ব্যক্তি। শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্রামে জন্মেছেন, সফিউদ্দীন আহমেদ চিরকাল শহুরে মানুষ। তবু দুজনেরই একটি জায়গায় মিল ছিল, তা হলো …
-

এক ছাদের নিচে তিন বন্ধুশিল্পী
রশিদ চৌধুরী, মুর্তজা বশীর ও দেবদাস চক্রবর্তী – বাংলাদেশের আধুনিক চারুশিল্পের প্রথম প্রজন্মের সৃজনশিল্পী। তাঁরা তিনজনই কাছাকাছি সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যাপনা করেছেন। আমাদের সমকালীন শিল্পের গতিপ্রকৃতির সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন এবং সমসাময়িক এই তিন বরেণ্য চিত্রশিল্পীর নির্বাচিত সৃজনকর্ম দর্শকদের একসঙ্গে দেখার ব্যতিক্রমী এক সুযোগ করে দিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক…
-

জলের অক্ষরে লেখা
পর্ব : ৬ অবন্তিকে পৌঁছে দিয়ে ফেরার সময় অংশুর ইচ্ছে করছিল আরো কিছুক্ষণ পথে পথে ঘুরে বেড়াতে। শহরের নানা প্রান্তে তার নকশায় নানা স্থাপনা তৈরি হয়েছে। মাঝে মাঝে সে একাই বেরোয় সেসব দেখতে, সাধারণত মাঝরাতে, যখন কেউ থাকে না আশেপাশে। কখনো-বা অপলাও সঙ্গে থাকে। একেকটা ভবন বা স্থাপনা সে অনেকক্ষণ ধরে দেখে। ভাবে, যা সে…
-

রায়পুরা থেকে ময়মনসিংহ
একত্রিশ শিক্ষাজীবনের শুরু থেকে বেশ কয়েকটি বছর অজয় রায়ের কেটেছে বারানসিতে। আগেই বলেছি, অজয় রায়ের বাবা ড. প্রমথনাথ রায় ছিলেন বারানসির হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আন্তর্জাতিক মানের এই বিশ্ববিদ্যালয়টিকে এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া হয়েছে। অজয় রায়ও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তবে পিতামাতার অকালমৃত্যুতে পড়াশোনা শেষ না করেই ছোট ভাইবোনদের নিয়ে তাঁকে দেশে ফিরতে হয়েছিল।…
-
দুই জীবনকাহিনীর যুগলবন্দি
মলয়চন্দন মুখোপাধ্যায় সিদ্দিকা জামানের লেখা আলোচ্য বইটি পড়তে পড়তে বিস্মিত হয়ে ভাবছিলাম, এমন অনুপম গদ্যরীতি তিনি আয়ত্ত করলেন কী করে, তাঁর প্রথম লেখা বইটিতে? আরো আফসোস হচ্ছিল এ-কথা ভেবে, এই অনবদ্য লিখনশৈলী নিয়ে তিনি আত্মগোপন করে পাঠককে বঞ্চিত করলেন কেন এতো দিন? এসব আক্ষেপ-আফসোস-দীর্ঘশ্বাস সরিয়ে রেখে দেখার চেষ্টা করা যাক বরং নয়টি সুবিন্যস্ত অধ্যায়ে সাজানো…
