
January 2015
এই সংখ্যার লেখা
-

কাইয়ুম চৌধুরীর চলচ্চিত্র-অনুরাগ
চলচ্চিত্র দেখতে দেখতে চলচ্চিত্রবিষয়ক সবকিছুর ব্যাপারে আগ্রহ ও কৌতূহল জন্মেছিল সেই কৈশোর থেকেই।
-
কাইয়ুম চৌধুরীর স্বদেশ-সজ্ঞানতা
সুশান্ত মজুমদার কাইয়ুম চৌধুরীর শিল্পীসত্তার বহুমুখিনতা বুঝি মাধুকরী ছিল। বিভিন্ন পুষ্প থেকে মধু সংগ্রহের মতো স্বদেশভূমির বিবিধ নির্যাস গ্রহণ করে আবার তা স্বীয় সৃষ্টির মধ্যে তিনি ছড়িয়ে দিয়েছেন। শিল্পী নিংড়ে তুলে নিয়েছেন বাংলার চিরন্তন প্রকৃতি, বহমান নদী, উপকূলভাগের মনোহারী শোভা, সৌম্যশান্ত পরিবেশ, ভাসমান নৌকো। ঢেউ ও জলপ্রবাহের ধ্বনি ধারণ করে বাংলার প্রায় সব আকৃতির সুকুমার…
-
কাইয়ুম চৌধুরী
দেবব্রত চক্রবর্তী বিশিষ্ট শিল্পী কাইয়ুম চৌধুরী চলে গেলেন। ওপার বাংলার শিল্পী হলেও এপার বাংলায় তাঁর গুণমুগ্ধ ভক্তসংখ্যাও নেহায়েত কম নয়। সৌভাগ্যবশত আমি তাঁর খুব কাছে আসতে পেরেছিলাম এবং স্নেহধন্যও হয়েছিলাম। খুব বেশিদিনের জন্যে নয়। কারণ ২০১০ সালে বেঙ্গল ফাউন্ডেশনের আহবানে এপার বাংলার ক্যালকাটা পেইন্টার্সের পা পড়েছিল বাংলাদেশে। এপার আর ওপার বাংলার যৌথ চিত্র-কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল।…
-
একটি পরশপাথর
জাহিদ আকবর চৌধুরী কবিতা সংক্রান্তি – একটি ছোট কাগজ। যাকে কবি ও কবিতার কাগজ বলা যায়। ২০০৭ সালে এর জন্ম। আমরা কজন তার পৃষ্ঠপোষক। যতদূর মনে পড়ে, ৪ নভেম্বর ২০০৭। কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বাংলাদেশে আসেন – কবিতা সংক্রান্তির প্রথম জন্মবার্ষিকীতে। সন্ধ্যায় ঢাকা ক্লাবে নৈশভোজ। কবি-সাহিত্যিক-শিল্পী ও নানা ব্যক্তিত্বের গমগম সমাবেশ। রাত অনুমান ৯টা…
-
তাঁর রেনেসাঁস-সত্তা
আবুল মোমেন সত্যিকারের বড় মানুষ সত্যিই দুর্লভ। কারণ বড় হওয়া মানেই খ্যাতিমান হওয়া, প্রতিষ্ঠিতজন হওয়া, পুরস্কার-স্বীকৃতি-সম্মাননায় অভিষিক্ত হওয়া। গণমাধ্যমের নজরে থাকা, তাতে প্রায়ই হাজিরা দেওয়া। এতে গৌরব বাড়ে, গর্বিত হওয়ার অধিকার জন্মায়। এই অধিকারবোধ প্রায় সবার অগোচরে সন্তর্পণে দূরত্ব আর আড়ালগুলো তৈরি করতে থাকে। বড় মানুষ কখন যে চূড়ার ছোট্ট পরিসরে আটকে যান, হারিয়ে যান,…
-
কাইয়ুমভাইয়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য
মালেকা বেগম তিনি আছেন, থাকবেন সকলের শুভ-উদ্যোগে, শিল্পসাধনায়। তিনি নেই শারীরিকভাবে। নশ্বর এই জগতে শারীরিক বিনাশ প্রতিনিয়ত ঘটছে। কিন্তু যে-মহাজনেরা শরীরকে ছাড়িয়ে অপার্থিব মনের অধিকারী হয়েছেন, তাঁদের তো বিনাশ নেই। বিনাশ তাঁদের হতে পারে না। কাইয়ুম চৌধুরী তেমনি এক ব্যক্তিত্ব যাঁর কথা মনে হলেই বলতে ইচ্ছা করে ‘ঐ মহামানব আসে।’ কাইয়ুম ভাইয়ের সঙ্গে দেখা সেই…
-
কাইয়ুমভাইয়ের প্রয়াণ
বুলবন ওসমান তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে – রবীন্দ্রনাথ ঠাকুর না, জাগতে হলো না শিল্পী কাইয়ুম চৌধুরীকে। তিনি ঘুমিয়ে পড়লেন, চিরনিদ্রায় – ঢাকার আর্মি স্টেডিয়ামে উচ্চাঙ্গসংগীত উৎসবমঞ্চে। আমরা চাই আর না চাই, এমন মৃত্যু বড় ভালো। কাউকে দীর্ঘ জীবনের বিড়ম্বনা দিয়ে গেলেন না, কোনো তিরস্কার দেখে যেতে হলো…
-
স্মরণে কাইয়ুম চৌধুরী
প্রণবরঞ্জন রায় তাঁর পরিণত বার্ধক্যেই, কিন্তু আমাদের অনাকাঙ্ক্ষিত, তাঁর প্রয়াণের পর থেকে কাইয়ুম চৌধুরীর নামটি মনে পড়লেই মানসচোখে ভেসে ওঠে – এক শীতের ঈষদুষ্ণ রোদ ঝলমলে জগৎ। যা ছবিতে নির্মিত। আনন্দের আশা জাগানো সে-জগতে বাস যে সম্ভব নয় – তাও স্বতঃবোধ্য। কারণ, তা ছবিরই। কাইয়ুম চৌধুরী নামটি উচ্চারিত হলেই মনে পড়ে এমন এক স্নিগ্ধ নির্মল…
-
আমার কাইয়ুম স্যার
আবুল মনসুর অস্তিত্ব ও অনস্তিত্বের মাঝখানে ফাঁকটুকু যে এত অকিঞ্চিৎকর তার এমন প্রত্যক্ষ পরিচয় আগে কখনো পাইনি। এমন অভিজ্ঞতার নির্মম পরিচয়টি এলো আমার সবচেয়ে প্রিয় একজন মানুষের মুহূর্তে অন্তর্হিত হওয়ার মধ্য দিয়ে। কাইয়ুম চৌধুরী, – বাংলাদেশের আনাচে-কানাচে পরিচিত একটি নাম, বরেণ্য চিত্রশিল্পী, এদেশে রুচিশীল মুদ্রণ-সংশ্লিষ্ট শিল্পের পথিকৃৎ, কবি ও ছড়াকার, সংগীত ও চলচ্চিত্র-অনুরাগী, সকল প্রগতিশীল…
-
এখন হূদয়ের গভীরে শূন্যতা
মতিউর রহমান শিল্পী কাইয়ুম চৌধুরী নেই। এখন আমাদের মাঝে গভীর শূন্যতা বিরাজ করছে। তাঁর চিত্রকর্মগুলোর সামনে গিয়ে যখন দাঁড়াই, হূদয়ে গভীরে বেদনা অনুভব করি। কাইয়ুম চৌধুরীর সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল গত ২৪ নভেম্বর বিকেল চারটায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সেমিনার-কক্ষে। সেদিন প্রখ্যাত সাংবাদিক এবিএম মূসার আত্মজীবনী আমার বেলা যে যায় গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এসেছিলেন অতিথি হয়ে।…
-
সাঙ্গ হলো প্রাণের খেলা
রামেন্দু মজুমদার শাস্ত্রীয় সংগীতের বিশাল আসরে অতিথি হিসেবে তাঁর নির্ধারিত বক্তৃতায় এদেশে সংগীত ও চিত্রকলার ক্রমবিকাশ সম্পর্কে চুম্বক কথাগুলো বলে তিনি নিজের আসনে ফিরে গেলেন। পরবর্তী বক্তার কথা শুরু করার আগে তিনি হঠাৎ আবার উঠে এলেন। মাইকের সামনে দাঁড়িয়ে বললেন, ‘একটা কথা বলতে আমি ভুলে গেছি।’ কিন্তু বলা হলো না সে-কথা। অকস্মাৎ পেছনের দিকে ঢলে…

