
August 2025
এই সংখ্যার লেখা
-

কাল
তেরো রাতের খাওয়া শেষ করেছেন দেবু ঠাকুর। বড়ঘরে হারিকেন জ্বলছে। রান্নাঘরে জ্বলছে পিতলের একটা কুপি। উঠোনের জমাট অন্ধকারের ওপর দু’ঘরের আলো এসে পড়েছে। একদিকে হারিকেনের আলো, আরেকদিকে কুপির। সেই আলোয় পুরো উঠোন আলোকিত হয়নি। কিছুটা হয়েছে। রাতের খাওয়ার পর উঠোনে পায়চারি করার অভ্যাস ঠাকুরের। বৃষ্টি না থাকলে পায়চারিটা তিনি নিয়মিত করেন। রাতের খাবারের পর আধঘণ্টার…
-

কলাকেন্দ্রে ভাস্কর ময়নুল ইসলাম পলের ‘পাথরের বৈভব’
গত শতাব্দীর আশির দশকে ঢাকার চারুকলা অঙ্গনের একদল তরুণ শিল্পী স্বকীয় পথ অনুসন্ধান ও শিল্পসৃজনে নিমগ্ন হয়েছিলেন। নিয়মিত আড্ডা, মতবিনিময় ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে তাঁরা নিজেদের তৈরি করার চেষ্টা করেছেন। ভাস্কর ময়নুল ইসলাম পল তাঁদেরই একজন। উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ১৯৯১ সালে। ২০০০ সালে এই তরুণদের সম্মিলিত…
-

ইউভাল নোয়া হারারি – আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একজন ইতিহাসবিদ
এই মুহূর্তে পৃথিবীর ‘সবচেয়ে মাথাওয়ালা’ লোকটি কে, এ-প্রশ্নে হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন। প্রাচীন পৃথিবীর ক্ষেত্রে এ-প্রশ্নটির যথার্থতা নিয়ে সন্দেহ না থাকলেও বর্তমানের জটিল পৃথিবীতে জ্ঞানজগৎ এতটাই বিস্তৃত হয়ে পড়েছে যে, এককভাবে কাউকে এ-অভিধাটি দেওয়া অসম্ভব। দর্শনের নানা শাখা থেকে বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান আলাদা হয়ে গেছে অনেক আগেই, তাই জগৎ-জীবন ও সংসারকে দেখার ক্ষেত্রে…
-

মৃত্যুশয্যায় লেখা মাহমুদ দারবিশের একটি চিঠি
প্যালেস্টাইনের কিংবদন্তি কবি মাহমুদ দারবিশ মারা গেছেন ১৭ বছর হলো। তিনি তাঁর মৃত্যুর মাত্র তিন মাস আগে এ-চিঠি লিখেছিলেন ‘প্যালেস্টাইন সাহিত্য সম্মেলন’-এর আয়োজকদের উদ্দেশে – যখন তাঁরা তাঁকে দাওয়াত করেছিলেন সম্মেলনের পৃষ্ঠপোষক হওয়ার জন্য। কিন্তু স্বাস্থ্যের অবনতির কারণে সম্মেলনে উপস্থিত হতে না পেরে তিনি এ-চিঠিতে দুঃখ প্রকাশ করেন। কিন্তু আশাবাদ ব্যক্ত করেন সাহিত্য ও রাজনীতির…
-

জুলাই পুনর্জাগরণ নাট্যোসব : নাটকে ইতিহাস লিখন
গত বছরের জুলাই বিপ্লবকে উপজীব্য করে বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত ৩১শে জুলাই-৮ই আগস্ট পর্যন্ত আয়োজন করেছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব-২০২৫’। ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার দুটো মঞ্চে নয়দিনের এ-উৎসবে ১১টি নতুন নাটক পরিবেশিত হয়। প্রদর্শনীগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। উৎসবের প্রতিপাদ্য বিষয় – জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের…
-
জীবনাভিজ্ঞতায় জারিত পঙ্ক্তিমালা
রূপকথার রাস্তাঘাট পিয়াস মজিদ – বেঙ্গলবুকস – ঢাকা, ২০২৫ – ৩২০ টাকা শূন্য দশকের কবি পিয়াস মজিদের সর্বশেষ কাব্যগ্রন্থ রূপকথার রাস্তাঘাট এ-বছর (২০২৫) অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। রূপকথার রাস্তাঘাট কাব্যগ্রন্থের শিরোনামেই প্রথমে মন আটকে যায়। হয়তো এর কারণ ‘রূপকথা’ শব্দটি। রূপকথা মানে কল্পকাহিনি, উপকথা, কল্পনার রাজ্য – যেখানে সবসময় ভালোবাসা, সাহস, বীরত্ব জয়যুক্ত হয়।…
