
August-September 2024
এই সংখ্যার লেখা
-

মাটির পুতুল
এক শেষ পর্যন্ত গাঁয়ের মাতব্বর পাঁচজনের বৈঠকেও এই সাব্যস্ত হল বিয়েটা তা’হলে করেই ফেলুক আমিন, যা কেলেঙ্কারী হবার হয়েছে। সর্দার গহর আলী মেম্বারও মাথা নেড়ে সায় দিল ওদের মতামতে – না কইরাই তা উপায়ডা কি কও। ছিঃ ছিঃ আমিন্যাডা যে এই রকম কাণ্ড করব বুঝছিলাম না। আকবর আলী ডাবাটা মুখ থেকে নামিয়ে বল্লো, কিন্তুক তোমরা…
-

কাল
পাঁচ তখন রতনপুর বাজারটা ছিল পদ্মার কোলঘেঁষে। রিশিপাড়া ছাড়িয়ে দক্ষিণে দশ-পনেরো কানি আবাদি জমি। তার পশ্চিমে বাজার। নদীতীর থেকে একটা রাস্তা বেরিয়ে সোজা চলে গেছে উত্তরে। রিশিপাড়ার মুখে এসে দুদিকে দু-হাত ছড়িয়েছে। ওদিক থেকে হেঁটে এলে বাঁ-হাতের রাস্তা চলে গেছে কুসুমপুরের দিকে, ডান হাত গেছে রতনপুর পোস্ট অফিসের দিকে। পদ্মাপারে গিয়ে শেষ হয়েছে এই রাস্তা।…
-

বাঙলা উপন্যাস – বঙ্কিমচন্দ্র ও বাঙলা উপন্যাসের সূচনা
অনুবাদ : সুব্রত বড়ুয়া বিশিষ্ট শিক্ষাবিদ, দর্শনশাস্ত্রজ্ঞ পণ্ডিত, লেখক ও রাজনীতিক অধ্যাপক হুমায়ুন কবির ১৯৬৭ সালে আমন্ত্রিত হয়ে আমেরিকার ম্যাডিসনের ইউনিভার্সিটি অব ভিসকনসিন-এ ‘টেগোর মেমোরিয়াল লেকচার’ প্রদান করেন। তাঁর এই চারটি বক্তৃতা পরবর্তীকালে ১৯৬৮ সালে The Bengali Novel নামে কলকাতা থেকে পুস্তকাকারে প্রকাশিত হয়। এটিও মোট চারটি অংশে উপস্থাপিত হয়েছে। সে অংশগুলি হলো যথাক্রমে :…
-

অভিনেতা : অপসংস্কৃতির আগ্রাসনবিরোধী নাটক
দেশকে, দেশের সংস্কৃতিকে ভালোবেসে সকল সুখভোগ বর্জন করে যে-শিল্পী নিপীড়িত মানুষের পাশে নাটক নিয়ে দাঁড়িয়েছিলেন তাঁকে রাজনৈতিক দুর্বৃত্তায়নে সংস্কৃতি ও মানবতার অবক্ষয় দেখতে হয়েছে। – এমন এক মানবিক স্পর্শকাতর নাট্যমুহূর্ত নিয়ে ঢাকার প্রাঙ্গনেমোর নাট্যদল সম্প্রতি মঞ্চে এনেছে অভিনেতা নাটকটি। এটি রচনা করেছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। নাটকটিতে উঠে এসেছে সমকালের যুগযন্ত্রণা। যে-দেশ…
-
যে-পিরামিড নিঃসঙ্গতার গল্প বলে
‘সে দাঁড়িয়ে ছিল ওপরে ওঠার সিঁড়ির নিচে, দোতলার দিকে প্রত্যাশিত ভীতচোখে। কতক্ষণ, তা সে জানে না। কখনো-বা সামনের দিকে তাকিয়ে দেখছিল, একজন আদিবাসী মহিলার হাতে ঝুল খাচ্ছে পাটের আঁশ দিয়ে তৈরি তিন হাত লম্বা ভেজা, লুটিয়ে পড়া ঝাড়ন; যেটা দিয়ে সে হাতের অপূর্ব মুনশিয়ানায় ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করছে মোজাইক করা সিঁড়ির নিচতলা। মহিলার বুকের সামনে…
-
যে-জীবন ইতিহাস ছুঁয়ে যায়
হালিমা খাতুন আমাদের সাহিত্যের, আমাদের ভাষার ইতিহাসের, আমাদের শিক্ষা কার্যক্রমের সাংগঠনিক ক্ষেত্রে, সর্বোপরি দেশের জীবনযুদ্ধে যোদ্ধা নারীদের সারিতে এক উজ্জ্বল নাম। ১৯৫২-এর ভাষা-আন্দোলনে যে চারজন নারী প্রথম রাজপথে অংশ নিয়েছিলেন হালিমা খাতুন তাঁদের একজন। ১৯৫২ সালের ফেব্রুয়ারির ২১ তারিখে পাকিস্তান সরকারের ১৪৪ ধারা ভাঙার সেই দিনটির বর্ণনা পাই এই বইয়ে। তিনি ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়…
-
সাঁওতাল জনপদে দুঃখের জলছাপ
গাঁথুনিতে সৃজিত হয় মানুষ, জনপদ, সমাজ ও তার বেদনার চিত্রমালা। মানুষের বেদনাকে মামুন হুসাইন ভালোবাসেন পরম মমতায় আর তার আদি-অন্ত চিনে নিতে চান নিবিড় আবেগে, মননে ও মনীষায়। শ্রেয়োবোধের দীপ্র আকাক্সক্ষায় তিনি তুলে আনেন সামাজিক দুঃখব্যথা, আদিবাসী যাতনার বিমূঢ় অবয়ব। তাঁর গল্পকথায় মানুষের ও সমাজের যে-অন্ধকার নিয়ত গ্রাস করে সবকিছু, তা এক মঙ্গল আলোয় শেষে…
