
April 2017
এই সংখ্যার লেখা
-
বঙ্কিম-শ্রীরামকৃষ্ণ বিসংবাদ
আশীষ লাহিড়ী অরবিন্দ পোদ্দার বঙ্কিম-মানসের বিকাশকে তিন ভাগে ভাগ করেছিলেন। প্রথম পর্বে তাঁর ‘অপরিমেয় প্রাণপ্রাচুর্য ও আনন্দবেগের’ পরিচয় মেলে। দ্বিতীয় পর্বে তাঁর সঙ্গে যুক্ত হয় ‘নিগূঢ় বৈজ্ঞানিক যুক্তিবাদ এবং নিরপেক্ষ বিশেস্নষণ ক্ষমতা।’ কিন্তু ওই দ্বিতীয় পর্বেরই শেষভাগে ‘অতীত আকর্ষণ’ এবং ‘সম্মুখ-দৃষ্টি’র একটা সমন্বয় গড়ে উঠতে থাকে। তৃতীয় পর্বে, যার সূত্রপাত মোটামুটি ১৮৮০ সালে, সেই সমন্বয়…
-
স্বদেশ ও সংগীত : রবীন্দ্রনাথ
সনৎকুমার সাহা গীতবিতানের প্রবেশিকায় প্রথমেই চোখে পড়ে রবীন্দ্রনাথের দেওয়া ‘বিজ্ঞাপন’। নিজেই তিনি এভাবে জানানো প্রয়োজন মনে করেছেন। এতে পড়ি, ‘…এই সংস্করণে ভাবের অনুষঙ্গ রক্ষা করে গানগুলি সাজানো হয়েছে। এই উপায়ে, সুরের সহযোগিতা না পেলেও, পাঠকেরা গীতিকাব্যরূপে এই গানগুলির অনুসরণ করতে পারবেন।’ তাঁর নির্দেশনার ওপর ভরসা করেই এখানে আমার কিছু বলার সাহস করা। গানের সুর-তাল-লয়, এসবে…
-
সাহিত্যের দায়
সিরাজুল ইসলাম চৌধুরী অন্য সবকিছুর মতো সাহিত্যেরও প্রতিপক্ষ আছে, থাকতেই হবে। সাহিত্য তার প্রতিপক্ষকে চেনে, এবং দায় নেয় তার মোকাবিলা করবার। একালে সে-প্রতিপক্ষ মনে হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি নিজে নয়, তার ব্যবহার। প্রযুক্তির কারণে সাহিত্য বুঝি কিছুটা বিপদেই পড়েছে। বিশ্বজুড়েই তার বিপদ, বিপদ আমাদের বাংলাদেশেও। বিপদটা আসছে প্রযুক্তির শ্বাসরম্নদ্ধকর প্রাচুর্য ও ব্যবহার থেকে। প্রযুক্তি আগেও ছিল;…
-
সূচিপত্র
প্র ব ন্ধ ২১ পরবাসীর আত্মকথন l মার্টিন কেম্পশেন ২৪ পোয়েট্রি পত্রিকায় রবীন্দ্রনাথ প্রসঙ্গ l সুব্রতকুমার দাস ২৭ আধুনিক কবিতা ও বিষ্ণু দে l মামুনুর রহমান ২৯ মুনীর চৌধুরীর নাটক ও উত্তরপ্রজন্ম l মোহাম্মদ জয়নুদ্দীন শ্র দ্ধা ঞ্জ লি ৩৩ কালিকাপ্রসাদ : বন্ধু আমার l আশিস গোস্বামী ৩৬ কালিকাপ্রসাদ ভট্টাচার্য্য : পান্থজনের সংগীতসখা l অপূর্ব শর্মা…
-
প্রচ্ছদ-পরিচিতি
শিরোনামহীন শিল্পী মনসুর উল করিম নববইয়ের দশকে ‘মাঠের গল্প’ সিরিজের চিত্রগুচ্ছে চিত্ররূপময় এক আবহম-ল সৃষ্টি করে এদেশের চিত্রানুরাগী মহলের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছিলেন। পরবর্তীকালে তাঁর চিত্রে মূর্ত হয়েছে মানুষের স্বপ্ন, আশা ও আকাঙক্ষা। যদিও তাঁর সৃষ্ট মানুষেরা গল্প করে, মাছ ধরে, প্রতীক্ষা করে ও বিশ্বাসী হয়, তবু কোথায় যেন তারা এক অনিশ্চয়তাবোধে তাড়িত হয়। সমকালের…
