মুক্তিযুদ্ধ

  • গল্প নয় একাত্তরের সত্য

    গল্প নয় একাত্তরের সত্য

    একাত্তরে, আমাদের গৌরব ও বেদনার অলৌকিককালে, যে দ্রোহ ও স্বাধীনতাস্পৃহা জেগে উঠেছিল বাঙালি জাতির চেতনাস্রোতে, তা অজেয়, অবিনাশী। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তিলাভের জন্য স্বাধীনতাকামী লক্ষ-কোটি প্রাণের আবেগ দুর্দমনীয় হয়ে উঠে বিদ্রোহ ও প্রতিরোধের অগ্নিগিরির রূপ লাভ করে ছড়িয়ে পড়েছিল বাংলার শহরে ও গ্রামে। বছরটি ১৯৭১, সর্বস্তরের জনযোদ্ধাদের সম্মিলিত শপথে ও সংগ্রামে অপরাজেয় সময় একাত্তর। আধুনিক…

  • পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠস্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

    পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠস্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

    বিংশ শতাব্দী। ১৯৪৭ সাল। ১৪ আগস্টের মধ্যরাত। জন্ম হয় দুটি রাষ্ট্র – ভারত ও পাকিস্তান। একই সঙ্গে দেশ ভাগ ও স্বাধীনতার স্বপ্নপূরণ। পূর্ব বাংলায় এই প্রথম একটি শহুরে মধ্যবিত্ত শ্রেণি মাথা তুলে দাঁড়ানোর স্বপ্ন দেখে। জেগে ওঠে বাঙালি জাতীয়তাবাদ ও রাজনীতি সচেতনতা। এই জনপদের মানুষ অনুভব করে ভোট তাদের একটি অমূল্য সম্পদ। এই ভোট নির্ণয়…

  • কষ্ট ও অহংকারের একাত্তর

    কষ্ট ও অহংকারের একাত্তর

    ১৯৭১ সালে আমি ঢাকার বাইরে গিয়েছি মাত্র দুবার । গিয়েছি আমার জন্মজেলা পাবনায় । জন্ম শহরতলিতেই; ফলে গ্রাম-গ্রামান্তরে গিয়ে গ্রামবাসীদের নির্যাতিত অত্যাচারিত হওয়ার কোনো ঘটনাই আমি প্রত্যক্ষ করিনি-একথা অকপটে স্বীকার করে নিচ্ছি । কিন্তু স্বাধীনতালাভের ১৭ বছর পর বাংলা একাডেমীতে চাকরি করার সুবাদে আমি যখন কিছু কাজ করার দায়িত্ব পাই এবং একটার পর একটা কাজ…

  • আমরা করবো জয় একদিন

    আমরা করবো জয় একদিন

    আগস্টের শেষ দিকে কমান্ডার সদরুদ্দীনের কাছ থেকে নির্দেশ আসে । প্রচুর জলকাদা ভেঙে হাতে-লেখা চিরকুটে সেই নির্দেশ নিয়ে এসেছে লোকটি । পড়ন্ত বিকেল তখন। আকাশে গুমোট মেঘ । কদিন ধরে বরষার মাতামাতি চলছে। থামাথামির নাম নেই। চারদিকের পৃথিবী ভিজে চুবচুবে হয়ে রয়েছে। আমাদের হাইড আউট গুয়াবাড়ির জোনাব আলীদের বাড়িতে। পিছল আঙিনা ভেঙে ছেলেরা চলাফেরা করে…

  • বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    বাংলাদেশে জাতিরাষ্ট্র-প্রতিষ্ঠার প্রক্রিয়া হাজার বছরের পুরনো বলে বিবেচনা করা হয়। বাস্তবে কিন্তু এটি রূপলাভ করে মাত্র বিংশ শতাব্দীতে। ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের অবসানের জন্যে যে রাজনৈতিক আন্দোলন দানা বাঁধে তাতে বাঙালি জাতীয়তাবাদ আসলে চাপা পড়ে যায়। সাম্প্রদায়িক বিভেদ জাতিগঠনে ধর্মের বিষয়টিকে সামনে নিয়ে আসে মাত্র তিরিশ ও চল্লিশের দশকে। এই সময় বাংলাদেশ ভূখ-ের জনগণ পাকিস্তান-প্রতিষ্ঠায়…