বইপত্র

  • অধ্যাপক অমিয়কুমার দাশগুপ্ত

    অধ্যাপক অমিয়কুমার দাশগুপ্ত : শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য অশোক মিত্র কলকাতা, ২০০৩ বইটি ভাগ্যক্রমে হাতে পাই। নাম অধ্যাপক অমিয়কুমার দাশগুপ্ত : শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য। কালি ও কলম-সম্পাদক আবুল হাসনাত অনুগ্রহ করে পড়তে দেন। তা নইলে এ-বইয়ের হদিস আমার পাবার কথা নয়। আগ্রহ বা প্রত্যাশা কোনোটিই ছিল না। কারণ এমন উদ্যোগের বিষয় কিছুই জানতাম না। অবশ্য জানার সুযোগও কিছু মেলেনি।…

  • দেখার সীমানায় অদেখার অসীম মিথ

    In Praise of Niranjan/ Islam, Theatre and Bangladesh Syed Jamil Ahmed পাঠক সমাবেশ ঢাকা, ২০০১ দাম : ৯৯৫ টাকা তুমি সংগীত সংগীতের আকাক্সক্ষা যাও কেন্দ্রে, শ্রবণ ইন্দ্রিয়র মধ্য দিয়ে যেখানে আকাশ, যেখানে বাতাস যেখানে সব জানা রহস্যময় নীরবতা রুমির কিছু পঙ্ক্তি দিয়ে শুরু হয় অধ্যাপক, নাট্য-নির্দেশক ও লেখক সৈয়দ জামিল আহমেদের ইন প্রেইজ অব নিরঞ্জন…

  • সাহিত্য-সংস্কৃতি : সন্জীদার মূল্যায়ন

    সংস্কৃতি-কথা সাহিত্য-কথা : সন্জীদা খাতুন জাতীয় গ্রন্থ প্রকাশন ঢাকা, ২০০৪ দাম : ১২০ টাকা সন্জীদা খাতুন অতিপ্রজ লেখক নন। তাঁর গ্রন্থসংখ্যা হাতে গুনে বলা যায়। সে-সবও রচিত পরিণত বয়সে পা দিয়ে। কিন্তু এর অর্থ আবার এমনও নয় যে খুবই কম লিখে থাকেন। তাঁকে বিরলপ্রজ বললে সত্যের বিচ্যুতি ঘটানো হবে। আমি ধরে নিতে পারি, এদিকে-ওদিকে ছড়ানো…

  • কথোপকথনে জীবনের কথা

    জীবন জয়ী হবে : সরদার ফজলুল করিমের সাথে কথোপকথন শান্তনু মজুমদার সময় প্রকাশন ঢাকা, ২০০৪ দাম : ৭৫ টাকা ‘It is better- much better- to have wisdom and knowledge than gold and silver.Õ (The Old Testament; Proverb : 16:16) সরদার ফজলুল করিমের সঙ্গে কথা বলার বিপদ অনেক; এমনকি তাঁর সম্পর্কে কিছু লেখারও। বিশেষ করে আমার…

  • লালন সাঁই : প্রসঙ্গ ও অনুষঙ্গ

    লালন সাঁই : প্রসঙ্গ ও অনুষঙ্গ আবুল আহসান চৌধুরী সূচীপত্র ফেব্রুয়ারি, ২০০৪ দাম : ১৫০ টাকা প্রায় নিঃশব্দেই আমাদের দেশের লোকজ চিন্তার জগৎ বিকাশের সোপানশীর্ষে ওঠে অষ্টাদশ শতাব্দীতে। তখন একদিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলছে এবং সেই শাসনপ্রক্রিয়ার সঙ্গে কোনো সরাসরি বিরোধিতায় না গিয়ে বাঙালির মনোজগৎ আধুনিক করে তোলার কাজে নিজেদের নিয়োজিত করেছিলেন রামমোহন (১৭৭২-১৮৩৩), রাধাকান্ত…

  • মানবিক আর্তির নিরাবেগ প্রকাশ

    নোয়াখালি : ১৯৪৬ সুহাসিনী দাস সাহিত্য প্রকাশ ঢাকা, ২০০৪ দাম : ৮০ টাকা সব থেকে অন্ধকার নেমে এল সেদিন দুপুরে। আকাশে দাউদাউ সূর্য যথাশক্তি আলো ছড়াচ্ছিল, মেঘের ইশারা কিছু ছিল নাকো আবহবার্তায়। কিন্তু শোনা গেল ফের দাঙ্গা শুরু হয়েছে প্রবল। – অরুণকুমার সরকার সুহাসিনী দাসের নোয়াখালি : ১৯৪৬ দাঙ্গার ইতিহাস নিয়ে বিশ্লেষণাত্মক কোনো বই নয়।…

  • মঞ্চনাটকের সপ্রাণ দলিল

    রিদম অন দ্য স্টেজ: কনটেম্পরারি স্টেজ প্রোডাকশনস ইন ঢাকা (১৯৯৯-২০০৩) শাকুর মজিদ  টোনাটুনি ঢাকা, ২০০৩ স্বাধীনতা-উত্তরকালে জাতির প্রাণ জেগে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের মঞ্চনাটকের ক্ষেত্রেও প্রাণের ঢেউ জেগে উঠেছিল। সেই ১৯৭২ সালেই নাগরিক নাট্য সম্প্রদায় দর্শনীর বিনিময়ে নাটক মঞ্চস্থ করার সংস্কৃতি চালু করেছিল এবং উপযুক্ত পরিবেশ বা মঞ্চ না থাকলেও দেশের অগুনতি মানুষ তাদের প্রাণের…

  • খায়, গুলি চালায় এবং চলে যায়

    Eats, Shoots & Leaves: Lynne Truss. Profile Books, London, 2003 Price : $9.99 গ্রীষ্মের দাবদাহে ‘খ্যাপা কুকুর ও ইংরেজ’ (Mad dogs and Englishmen) ছাড়া আর কেউ পথে বের হয় না – এ-ধরনের একটি কথা চালু আছে অনেক আগে থেকে। খ্যাপাটে দু-একজন ইংরেজকে দেখেছিও। এ-বইটি হাতে পেয়ে মনে হলো সেই খ্যাপামিরই আরেকটি উদাহরণ দেখছি। খ্যাপা না…

  • গোলাপের কথকতা

     গোলাপসংগ্রহ আবদুশ শাকুর মাওলা ব্রাদার্স ঢাকা, ২০০৪ দাম : ৭৫০.০০ আবদুশ শাকুর-রচিত গোলাপসংগ্রহ গোলাপ-বিষয়ে একটি আকর গ্রন্থ। লেখক গোলাপ-বিষয়ে বিচিত্র তথ্য সন্নিবেশ করেছেন এ-বইয়ে। কবি বেলাল চৌধুরী লেখকের একটি দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণ করেছেন। একটি বিষয়কে ধরে এমন চমৎকার সাক্ষাৎকার আমি কাছাকাছি সময়ে পড়িনি। লেখকের পরিশ্রম, জানার পরিধি এবং ভাষার সরস ও তির্যক ভঙ্গি এই বইয়ে…

  • কাঞ্চনগ্রাম উপন্যাসে জীবন-বাস্তবতা

    কাঞ্চনগ্রাম: শামসুদ্দীন আবুল কালাম সাহিত্য প্রকাশ ঢাকা, ১৯৯৮, দাম : ৩৫০ টাকা শামসুদ্দীন আবুল কালাম (১৯২৬-৯৭) বিভাগোত্তর বাংলাদেশের পঞ্চাশের দশকের বিশিষ্ট কথাসাহিত্যিক। কাশবনের কন্যা (১৯৫৫) তাঁর বহুল আলোচিত ও জনপ্রিয় উপন্যাস। কাঞ্চনগ্রাম (১৯৯৮) লেখকের কয়েক দশকের সাহিত্য-চর্চার নির্যাস। উপন্যাসটির পটভূমি, চরিত্র-চিত্রণ, কাহিনীবর্ণন ব্যাপক ও দীর্ঘায়ত। নবতর প্রস্তাবনায় তাঁর এ-উপন্যাসে যে-আঙ্গিক রূপায়িত হয়েছে সেখানে মানবজীবন-বীক্ষণের পর্বে…

  • মননশীলতার আলোকে উদ্ভাসিত আবেগ

    অগ্নি যাহা করেনি দাহ: খালেদা এদিব চৌধুরী জীবন প্রকাশন ঢাকা, ২০০৪, দাম : ২৫০.০০ সত্যি কথা বলতে কি, বিশিষ্ট কবি ও কথাশিল্পী খালেদা এদিব চৌধুরীর অগ্নি যাহা করেনি দাহ উপন্যাসটি হাতে নিয়ে পড়া শুরু করতেই মুহূর্তের মধ্যেই বেশ নড়েচড়ে বসলাম। বইয়ের পাতা থেকে চোখ অন্যত্র সরাতেই পারছিলাম না। বইটির বিশেষ আকর্ষণ এর বর্ণনার ব্যঞ্জনা, দ্রুতগতি,…

  • সালভাদর দালির ডায়েরি : মানব-আবরণে অনন্য পরাবাস্তবতা

    Diary of a Genius: Salvador Dali Sristhi Publishers & Distributors Nwe Delhi Price : $1.75 ‘তিনিই হিরো যিনি বিদ্রোহ করেন পৈত্রিক কর্তৃত্বের বিরুদ্ধে এবং করেন জয়’ – সিগমন্ড ফ্রয়েডের এই উক্তির মাধ্যমে পরাবাস্তব শিল্পী সালভাদর দালির ডায়েরি শুরু হয় ১৯৫২ সালের মে দিবসে অর্থাৎ মে মাসের পহেলা তারিখে। স্থান, পোর্ট লিগাট, ফ্রান্স। নিজের কথা শুরু…