প্রকাশকের কথা
-
প্রকাশকের পত্র
কালি ও কলম পত্রিকা এবারে ঊনবিংশ বর্ষে পদার্পণ করল। একটি মানসম্পন্ন সাহিত্য পত্রিকার অভাবমোচনের লক্ষ্যে কালি ও কলম আত্মপ্রকাশ করেছিল। আমাদের বিশ্বাস গত আঠারো বছরে এই পত্রিকাটি একটি রুচিবান সাহিত্যপত্রিকা রূপে নিজেকে তুলে ধরতে পেরেছে। সৃষ্টিশীলতা ও মননশীলতার যুগ্মস্রোত এখানে এসে মিলেছে একসঙ্গে। আমাদের সংস্কৃতি অঙ্গনে যা ঘটছে, তারও পরিচয় তুলে ধরারা চেষ্টা করছে এ-পত্রিকা।…
-
প্রকাশকের পত্র
কালি ও কলম এখন একাদশ বর্ষ পার করে দ্বাদশ বর্ষে পদার্পণ করল। আমাদের পক্ষে তা যেমন আনন্দের তেমনি গৌরবের কথা। এক অনিশ্চিত পথে শুরু হয়েছিল আমাদের যাত্রা। সে-মুহূর্তে আমরা জানতাম না, পাঠকসমাজ কীভাবে গ্রহণ করবে কালি ও কলমকে, কতখানি সহযোগিতা পত্রিকাটি পাবে লেখকদের, কী দাঁড়াবে এর চরিত্র। সময়ের সঙ্গে সঙ্গে দেখা গেল প্রতি ক্ষেত্রেই আমরা…
-
প্রকাশকের পত্র
ভাবতে ভালো লাগছে যে, কালি ও কলম তার অভিযাত্রায় দশ বছর অতিক্রম করল। এটা নিশ্চয় একটা বড় মাইলফলক পেরোনো। কালি ও কলম এই সময়ের মধ্যে একটা বিশিষ্টতা অর্জন করেছে। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পত্রিকাটি যে-সমাদর লাভ করেছে, তা আমাদের পক্ষে শ্লাঘার কথা। তবে আমরা চাই, কালি ও কলম আরো বেশি মানুষের কাছে পৌঁছোক। বাংলাভাষার বিশিষ্ট…
-
প্রকাশকের কথা
সম্পাদকমণ্ডলী স্থির করেছেন, কালি ও কলমে সম্পাদকীয় বলে কিছু মুদ্রিত হবে না, এমন কী, প্রথম সংখ্যায়ও নয়। পাঠকের উদ্দেশে তাই প্রকাশকের এই পত্র। তবে তা কেবল পত্রিকার সূচনায়। আগামী সংখ্যা থেকে, আমরা আশা করছি, এই জায়গা এবং আরো খানিকটা জুড়ে থাকবে পাঠকের পত্র। পত্রিকার বিষয়ে, পত্রিকায় লেখার বিষয়ে এবং প্রাসঙ্গিক যে-কোনো বিষয়ে পাঠকদের বক্তব্য আমরা…
