চঞ্চল শাহরিয়ার
রেলস্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তরুণী
সুবাতাস বয়ে আনে। আনে ইউনিভার্সিটি
ক্যাম্পাসের রোদমাখা দিন। কিশোরবেলার
মায়াময় জলের তরঙ্গ, হুমায়ূন আহমেদ
আর সুনীলের গল্প। পৌষের মিষ্টি সকাল।
ট্রেন তুমি লেট করো। আরো একবার দেখে নিই
রঙিন চাদরে মোড়া তরুণীর সৌন্দর্যের আলোছায়া।

