আলোময় বিশ্বাস
সমুন্নত দুঃখগুলিই আমার চিত্রকলা।
আমার সংগীত আর জঙ্গম-ঘূর্ণি আবেগ
আমি তৈরি করি কিছু অনাকাঙিক্ষত
ব্যথার সংশ্রবে।
জীবনের সন্ধি-লগ্ন অসত্মগামী সূর্যের
মতো ঝুলে আছে লাল সাগরের উপর,
আমি কিছু অভিশাপ খুঁজে বেড়াচ্ছি
দেখি আর কী নির্মাণ করতে পারি?
এই সময়ে
সুরধুনীর জল আর পারুলের গন্ধ
নিয়ে কে আসে?

