চঞ্চল শাহরিয়ার
দিলীপের চায়ের দোকানে আড্ডা
আমাদের প্রতি মুহূর্তের অহংকার,
ফেসবুকে চ্যাট করা, নতুন কবিতা পাঠে মনোযোগ
মানুষের কোলাহল, ঈদের বাজার
শাড়ির দোকানে উপচেপড়া ভিড়
শিউলি কুড়ানো ভোর শরতের মেঘমালা
ক্যাটরিনা কাইফের হাসি-হাসি মুখ
সব যেন স্বপ্নমাখা সমুদ্রের, উন্মাদনা।
দিলীপের চায়ের দোকান
সারাক্ষণ উৎসবে ভরপুর।
দুঃখ নিয়ে তাই কবিতা লেখার সময় পাই না
দুঃখ চানের রিকশায় চড়ে চলে যায় উত্তর পাড়ায়।

