আলতাফ হোসেন
আজ অনেক ভিডিও নামিয়েছি
আজ লেখা নয়
মানুষরা না থাকার পৃথিবীকে দেখতে চাচ্ছিলাম
আর দেখি দুবছর, পাঁচ বছর কেটে যাচ্ছে মানববিহীন
দুপেয়েরা না থাকলেও বিশটি বছর চলে গেলে
প্রেসিডেন্ট প্রাসাদটি – শাদা বাড়ি – কেমন কঙ্কাল হয়ে আসে
হিলহিলিয়ে লতাপাতা তুলছে মাথা
ঘর্র ঘর্র সিংহ ডেকে ওঠে আইফেল টাওয়ার-উঠোনে
মালাকে যে চলে যেতে হলো তাতে মানুষ তো না থাকতেই পারে
আমারও থাকার আর আলোজ্বলা নেই
পঞ্চাশ বছর গেল, পাঁচশো বছর, আর নিশ্চিহ্ন নগর
বুঁদ হয়ে দেখে যাচ্ছি সবকিছু সম্পূর্ণ বিলুপ্ত হতে কতটা সময়…
তারও পরে কী হয় না হয়

