সেলিম মাহমুদ
প্রজা-বিদ্রোহের চেয়ে কঠিন সংবাদ
মুহূর্তে ছড়িয়ে দিতে পারো রাজ্যেশ্বরী
আমরা ভচকে যেতে পারি, তাতে কী তোমার
মধুমতি খেয়া বন্ধ হবে রোজ রোববার!
এমন কী দিন নেই, এমন কী নাম নেই
যারা দ্বারা জালে জালে বিদ্যমান সড়ক ও জনপথ
ট্রাফিক আইন মেনে চলা ট্যাক্সিক্যাব ট্রাক
বলবে না আর, ন্যাড়া কি বারবার বেলতলা যায়!
ঢেউ দিয়ে ঢেউ নিয়ে চলমান নদী
শ্বাস নিয়ে শ্বাস দিয়ে নিরাপদ পানি
যদি হয় স্বাস্থ্য সুস্থতার মাপফিতাগজ
যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না আমারে!

