মৃণাল বসুচৌধুরী
সারাক্ষণ মুগ্ধতা চেয়েছো
চেয়েছো মধুর ভাষালিপি
গুহাচিত্রে
মুগ্ধ পরম্পরা
চেয়েছো নিষিদ্ধ মেঘ
চিত্রময় অকালবর্ষণ
অলৌকিক সিঁড়ির দুধারে
স্বচ্ছতোয়া নদীর আশ্লেষে
চেয়েছো ঘনিষ্ঠ ঠোঁট
সোহাগী সিঁদুর
অনুক্রমে
স্বপ্নের বিকল্প কিছু
বোধির উত্তাপ
চেয়েছো অভিজ্ঞ ছায়া
মেধাশ্রিত প্রেম
জতুগৃহ নয়
প্রথাহীন পর্যটনে,
সুখের আবর্ত ঘিরে
চেয়েছো হলুদ ছবি
বিবাগী ভ্রমর
সুখের অসুখে
চেয়েছো অক্ষরমালা
নিভু-নিভু আশ্চর্য আগুন
