৫৫ প্লাস বয়সেও কালেভদ্রে পথমধ্যে সহসা
তোমার মুখোমুখি পড়েই যাই, ভীষণ চমকে উঠি!
২৫ বছরের পরিপাটি যুবকের মনোভাব নিয়ে
শার্টের কলার ঠিক করি আলতোভাবে চুলের সিঁথি স্পর্শ করি
দেখি মনের জোর তো দ্রুতগামী রেলগাড়ি।
মুহূর্তেই হাঁটুর জয়েন্টের ব্যথা কমে, ভগ্নপ্রায় মন ভালো হয়,
রক্তে অক্সিজেন আরো ভালোভাবে পৌঁছায়
অচঞ্চল মস্তিষ্ক ফের জেগে ওঠে!
তদুপরি সঠিক খোঁজখবর নিয়ে জেনে নিই;
ভালোমন্দবোধ হারিয়ে, তুমি মনোব্যাধিতে নাকাল –
বস্তুত তোমার নিকটবর্তী কোনো সুখ নাই!

