তোর নাম কী রে, ক্ষীর
বরফের গুঁড়ো
গলে যাস, গলে যাস
ভাঙাধান কুড়ো
উড়ে যাস, উড়ে যাস
তোর নাম কী রে, ছায়া
অপার্থিব পৃথিবীর
ভার্চুয়াল কায়া
ভেসে গেছে হরীতকী
ডুমুরের বন
এ কী প্রবল শ্রাবণ
এ কী প্রবল প্লাবন
তোর নাম কী রে, মেঘ
উড়ে উড়ে যাস
ওটা তোর বাড়ি নয়,
ভুলের আকাশ

