দুর্গম পাহাড়ের অনেক ভেতর থেকে শীত আসে
আমাদের লোকালয়ে
গভীর জঙ্গলের অন্ধকার গর্ত থেকে শীত আসে
আমাদের খামারবাড়িতে
আমরা কে কতটা বাবু হয়ে উঠেছি
নিজস্ব ভঙ্গিতে, তা দেখতে শীত আসে।
শীত আমাদের কুয়াশালিপ্ত মন ভালোবাসে
পর্যটকের চোখ পড়ে থাকে চিম্বুক পাহাড়ে
আর শীত আসে আমাদের
সহ্যের সীমা বুঝিয়ে দেবে বলে হাড়ে হাড়ে!

