বলতে চাই অনেককিছু
কিন্তু কিছুই বলছি না
রাগে একটা বেলুন হয়ে যাচ্ছি
তবে ফাটছি না!
ছোট একটা পাখি দেখে শান্ত হই
আর মেঘ মেঘের কারাভান
বৃষ্টির কথা ভাবি আর ব্যাঙ
আহা, ডোরাকাটা সোনাব্যাঙ!
একটা প্রজাপতি কী সুন্দর উড়ে যায়
আর একটা মাছি মৌমাছি!
বলতে চাই অনেককিছু
কিন্তু কিছুই বলছি না!
এই তো আয়নার সামনে এখন
চুলগুলো এলোমেলো এলোমেলো
আঁচড়াবো
চিরুনি যে পাচ্ছি না!

