ভুলেদের ভিড় ঠেলে
কম্ফোর্ট জোন পেলে
মনে ফের পড়বেই
তোমাকে তোমাকে
ফুলেরা ভুলে যাবে
তোমাকে ভুলতে
গানে যদি নাও হয়
গানেদের গোরস্তানে
রাজপথে না হোক
আকাশের অলিতে
গহিন যত গলিতে
মেঘেদের পাখনাতে
জমে থাকা রোদ্দুরে
সমুদ্রে না পেলে
আগুনের ফেনাতে
খুঁজব না আমি আর
তুমুল কোনো তারাতে
আলোর তামাশা ছেড়ে
তোমার তালাশে
যাব আমি যাব আমি
অন্ধকারে মিশে।

