চোখ
পিছনে তাকাবার আর দরকারই নেই …
ঘুম
আড়ালে বিদ্ঘুটে অন্ধকার জমা থাকে …
চাকা
আড়ালে খোলা থাকে নারীদের অন্তর্বাস
শিরা
তুমিই বা কেন মধ্যরাতে ভাঙো আয়না?
দুপুর
কে ধরবে গ্যালারিতে যাওয়া ছক্কার বল?
মরু
খেজুর পাতা রক্তাক্ত করেছে তোমার নাক
রঙ
তুমি কেন চিরল ঠোঁটে লাগাচ্ছো লিপস্টিক?
পাওয়া
আসলে কোনটা নিতে চাও ছক্কা না ছায়া?
জোড়া
আড়াল আয়না ছায়া ছক্কা কখনো একা নয়
ওষুধ
হরমোন আর আল্ট্রাসনো খেলুক খালিপেটে

