এখন ঘড়িতে কটা বাজে?
ঘড়িতে কি এখন সময় দেখে কেউ?
আমার তো ঘড়ি ছাড়া অন্য কিছু নেই!
ঘড়ি যেটা আছে, তাও নোংরা ধুলো ময়লায় সয়লাব।
ঘড়িটাকে ধুয়ে সকালের সোনালি রোদে শুকোতে দিই।
শুকোতে শুকোতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে
অন্ধকার জলে ডুবে যায় ঘড়ি।
এখন ঘড়িতে কটা বাজে?
আমি কোথায় কেউ কি বলতে পারো?
হ্যালো, কেউ আছো?
গুগলের ম্যাপে, অ্যাপে ঠিকানা, সময়
ফ্রি পাওয়া যায়। ঘড়ি কি পারে না আমাকে
একটু সময় দিতে, নাকি শুধুই পারে নিতে!

