রোকসানা আফরীন
প্রখর মৃত্যু তুমি কাছে এসো
স্পর্শ করো ভোরের প্রহরে
দিন আসে দিন যায়
দিন কেন এতো বেশি দীর্ঘতর হয়?
এতো বেশি ছায়া থাকে, ক্লান্তি থাকে, অশ্রুরেখা থাকে
থমকে থাকে শরীরজুড়ে বাষ্পরুদ্ধ জ্বর
আমাকে প্রসন্নতার কাছাকাছি একদিন নিয়ে যাবে
আমার ঈশ্বর
আমাকে কাঙাল নদীর দিকে একদিন নিয়ে যাবে
সূর্যের দেবতা
