জুনান নাশিত
কাঠগড়ায় নাভিশ্বাস;
শুনানিতে অংশ নিচ্ছে কতিপয় মানুষ
সাক্ষী আকাশ, বাতাস, পাখি, ফুল, লতা আর পাতা
সমুদ্র বলেছে, আসবে না। আজ তার ঘুমদিবস
চৈত্রের ঘূর্ণিতোলা নিকষ অন্ধকারে ঘুমিয়ে থাকবে সে।
সমুদ্র আসলে ফন্দি আঁটছে
জনগণ যখন স্বপ্নঘোরে, ভোরের অপেক্ষায়
অমুদ্রিত শঙ্কায় ডুবে থাকা চিরসবুজ এই জনপদ ভাসিয়ে নেবে সে।
অথচ মানুষেরা হাওয়া খায় সমুদ্রবেলায়।

