মাহমুদ কামাল
যেখানেই ছাই আর ধুলো
সেখানেই নির্মাণগুলো
মাথা উঁচু করে
দাঁড়িয়ে রয়েছে।
তাকে যদি ভেঙে দিতে কেউ
হাতুড়ির আঘাতে আঘাতে
জর্জরিত করে
প্রতিবাদ তখন কলম।
নির্মিতি হবেই বলে
সে কারো শুনবে না কথা।
ছাই আর ধুলো
শুদ্ধ সত্যগুলো
দেখো না চেষ্টা করে
সরাতে পারো কি না!

